১. ঈদে বাস, ট্রেনে ঠেলাঠেলি করে বাড়িতে যাওয়ার মধ্যে অনেকেই আনন্দ পান। আমি মোটেই পছন্দ করি না। একটা টিকেটের জন্য আগের দিন বিকেল থেকে লাইনে দাঁড়িয়ে, সারা রাত স্টেশনে ঘুমিয়ে পরদিন সকালে টিকেট নেয়ার মধ্যে আমার কোন আনন্দ নাই। বরং বাড়িতে পরে গেলেই আমার কাছে শান্তি।
২. কোরবানীর গরু কেনা, হাট থেকে নিয়ে আসা, গরুর মাংস কাটা - এসব নাকি অনেকের কাছে অনেক ভালো লাগে। আমি এর মধ্যে কোন মজা পাই না। বরং আমার হাটের অব্যবস্থাপনা, হেঁটে হেঁটে গরু নিয়ে আসা খুব বিরক্তিকরই লাগে
৩. কেউ কেউ আছে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারেনা সে কোনটা কিনবে? বেশ কয়েকটা দোকান না দেখা পর্যন্ত তার শান্তি নেই। তারপরও সিদ্ধান্তহীনতা যায় না। আমার এসব খুবই বিরক্তিকর লাগে। কিছু বন্ধু আছে এরকম। দোকানদারকে দিয়ে একের পর এক কাপড় নামাবেই....
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




