প্রসঙ্গ - মোবাইলে আজান অ্যাপস
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন যতই যাচ্ছে আমাদের মধ্যে শর্টকাটে নেকী কামানোর চিন্তা ততই বেড়েই চলেছে। আজকাল অনেকেই মোবাইলে আজান অ্যাপস রাখেন। যেটা প্রতি ওয়াক্ত নামাজের সময় অটোমেটিক আজান চালু করবে। ভালো কথা।
অথচ আমি বলতে পারি বেশীর ভাগ লোকই আজানটা পুরো শুনেন না। অফিসে, বাথরুমে যখনই আজান বাজে তখনই সেটা বন্ধ করে দিতে হয় বিব্রত হয়ে। এমন কি মসজিদে থাকলেও অন্য মুসুল্লিদের ডিস্টার্বের কথা ভেবে আজানটা বন্ধ করে দিতে হয়। তাহলে এই আজান আ্যাপস রাখার মানে কি? শুধু মাত্র ঘরেই হয়তো বা পূর্ণ আজান আপনি শুনবেন। এছাড়া কোথাও কেউ মোবাইলের আজান শেষ পর্যন্ত চালায় না।
এভাবে আজান চালু হওয়া মাত্রই আপনি বন্ধ করার চাইতে ঐ অ্যাপস না রাখাই ভালো হবে বলে আমি মনে করি। যেখানে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে আজান হচ্ছে সেখানে আপনার অ্যাপস দিয়ে নতুন করে আজান শুনিয়ে আরেকজনের বিরক্তির কারণ হওয়ার দরকার নেই। আর আজান চালু হতেই বন্ধ করাটাও খুব একটা ভালো দেখায় না। আপনি বরং ঘরেই সেটা চালাতে পরেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন