
যদিও ১ম দিন। জানি না এই পোস্টটা ড্রাফট করে ফেলতে হবে কিনা। করতে পারলে খুশী হব। একটা দেশ ১৯ বছর ধরে টেস্ট খেলছে। তারা এখনও কী পরিমাণ ভয় নিয়ে টেস্ট খেলতে নামে তা দেখা গেল আজ। ভাভারে ভাভা! সেই রকম একটা শক্তিশালী দল আফগানিস্তানের বিপক্ষে ৭ জন স্পিনার নিয়ে খেলতে নেমেছে। একজন পেসারও নেই। এক একজনের টার্ন শ্যেন ওয়ার্ন, মুরালি টাইপের। আফগানরা তো ১০০ তেই অলআউট হয়ে যাওয়ার কথা!
কিন্ত না! চোর, বাটপার, ঘুষখোর, দুর্নীতিবাজদের দেশের ক্রিকেট টীমকে মনের বাঘই খেয়ে ফেলল। যার কারণে, আজকে ৭ জন স্পিনার মিলে আফগানিস্তানের ৫ জনকে আউট করতে পেরেছে। এই স্কোর আবার ৩০০ হয়ে গেলেই শুরু হয়ে যাবে মনের ডায়রিয়া। তারপর শুরু করে দিবে ড্র করার চিন্তা।
এরকম একটা ৪র্থ শ্রেণীর মানসিকতার দলকে আমি সমর্থন করতে পারি না। এরা আবার নিজেদের বিশ্বমানের দল দাবি করে। কয়েকদিন আগে স্টোকস কান্ডের পরও এরা বুঝতে পারছে না ক্রিকেট এখন কত কঠিন হয়ে গিয়েছে। শুধু স্পিন পিচ দিয়ে খেলার দিন শেষ। যাক, এখন আমার খেলা না দেখাটাই সঠিক সিদ্ধান্ত হবে। কারণ, দেশের সমর্থন না করে তো আবার বিপক্ষ দলকেও সমর্থন করতে পারি না!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


