somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবচ্ছেদ: 'বলিল অশ্বত্থ সেই'

২৬ শে মে, ২০১৩ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন বিষাদময় বলেই আমরা অকারণে শুধু হাসতে চাই, আনন্দ পেতে চাই। তাই যেকোন রম্যরচনা আমাদের কাছে যতটা আদর পায়, বাস্তবধর্মী কোন রচনা ঠিক ততটাই অনাদরে উপেক্ষিত হয়- এ সত্য আমার অজানা নয়। তবুও বাংলা কবিতা ও কবির গভীর ভাব ও বোধ আমাকে ভীষণরকম তাড়িত করে বলেই এরকম নীরস রুক্ষ লেখায় অকারনে উৎসাহিত হই।

ব্যবচ্ছেদ: 'বলিল অশ্বত্থ সেই'

প্রথমেই জীবনানন্দ দাশের লেখা 'বলিল অশ্বত্থ সেই ' কবিতাটির প্রথম কয়েকটি চরন পাঠ করা যাক ...

"
বলিল অশ্বত্থ ধীরে ; ' কোন
দিকে যাবে বলো-
তোমরা কোথায় যেতে চাও?
এতদিন পাশাপাশি ছিলে, আহা,
ছিলে কতো কাছে;
ম্লান খোড়ো ঘরগুলো আজও
তো দাঁড়ায়ে তারা আছে;
এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে
কোন দিকে কোন পথে ফের
তোমরা যেতেছো চলে
পাইনাকো টের! '

কল্পনা করুন তো, যে আমরা আমাদের পূর্বপুরুষ নির্মিত কোন এক খড়ে-ছাওয়া ঘরে এতদিন ছিলাম। আর পাশেই ছিলো পরম আত্মীয়ের মতো এক অশ্বত্থ গাছ। যে আমাদেরকে গ্রীষ্মের দাবদাহে তার প্রকান্ড ডালপালা বিস্তৃত করে ছায়া দিয়েছে, দিয়েছে নির্মল বিশুদ্ধ বায়ু। যে গাছের লাল লাল ছোট ছোট ফলে ভরে গিয়েছে আমাদের উঠোন। আমাদের শিশুরা সেই ফল কুড়িয়ে নিয়ে আমোদে আহ্লাদে হেসেছে।
অথবা ধরুন এই অশ্বত্থ গাছ, মাঠ আর খোড়ো ঘর মিলে আমাদের দেশ। কল্পনা করুন, আমরা হঠাৎ নতুনতর সুখের আশায় সেই অশ্বত্থের ছায়া আর খোড়ো ঘরগুলো ছেড়ে দুরে কোথাও অজানা দেশে যাচ্ছি । আর ঠিক তখনই আসন্ন সম্পর্কচ্ছেদের ব্যথায় আর স্মৃতিকাতরতায়- অশ্বত্থ বলিল ধীরে; ' কোন দিকে যাবে বলো -
তোমরা কোথায় যেতে চাও? '

কবিতার এই প্রথম চরনে এসেই কবির ভাবনার অতলতা অনুভব করে আমি চমকে উঠি। আমরা আসলে কোথায় যেতে চাই নতুন সুখের আশায় ? এর পরপরই কবি অশ্বত্থের জবানিতে বলছেন -

' পঞ্চাশ বছরও তো হায় হয়নিকো - এই তো সেদিন
তোমাদের পিতামহ, বাবা, খুড়ো, জেঠা মহাশয়
আজও, আহা ; তাহাদের কথা মনে হয়!'

এই সুদীর্ঘ ও সুগভীর আবেগময় সম্পর্কের আসন্নাবসানে তাই অশ্বত্থ আমাদের কাছে আকুতি জানাচ্ছে ...প্রশ্ন রাখছে -

' এখানে তোমরা তবু থাকিবে না?
যাবে চলে কোন পথে?
সেই পথে আরো শান্তি -
আরও বুঝি স্বাধ?
আরো বুঝি জীবনের গভীর আস্বাদ?
তোমরা সেখানে গিয়ে তাই বুঝি
বেধে রবে আকাঙ্খার ঘর ! '

প্রশ্নগুলো চিরন্তন এক গভীর ভাবনার উদ্রেক করে। এক অত্যাশ্চর্য দোলায় দুলতে থাকি আমরা। তবে কি আমরা এই অশ্বত্থের আঙিনা ছেড়ে স্বদেশ ছেড়ে নতুন কোন ঠিকানায় যেয়ে সুখের সন্ধান করবো না ?
এবং এই প্রশ্নের চমৎকার উত্তর কবি জীবনানন্দ দাশ নিজেই দিয়েছেন এই কবিতার শেষ চরনগুলির মধ্য দিয়ে। কবি জানেন যে মানুষের তৃষ্ণার কোন শেষ নেই। তার ক্ষুধা অসীম। তাই নিজের অবস্থানে সে সন্তুষ্ট নয়। কিন্তু অন্য কোথাও গেলেই কি সেই কাঙ্ক্ষিত সুখ মেলে? দেখি, কবিতাটির শেষ চরনগুলি পাঠ করা যাক ..."

' যেখানেই যাও চলে,
হয়নাকো জীবনের কোন রুপান্তর
এক ক্ষুধা এক স্বপ্ন এক ব্যথা-
বিচ্ছেদের কাহিনী ধূসর
ম্লান চুলে দেখা দেবে
যেখানেই বাধো গিয়ে
আকাঙ্খার ঘর '- বলিল অশ্বত্থ সেই,
নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর।

কবি বলে দিলেন আমরা যেখানেই যাই না কেন জীবনের কোন রুপান্তর হয় না, যদিও আমরা রুপান্তরের আশায় ক্রমাগত স্থানান্তরিত হই ... গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিদেশে। আর অন্ধকার রাতে মাথা নেড়ে নেড়ে অশ্বত্থ যেন সে কথাই আমাদের বলে চলেছে।কিন্তু আমরা আর বুঝতে পারছি কই?
এভাবেই বাংলার কবিরা তাদের কবিতায় নিগুঢ় জীবনদর্শনের কথা এমনি সাবলীলভাবে প্রকাশ করেছেন। আমাদের সমৃদ্ধ করেছেন ভাব ও ভাষার নৈকট্যে। নুতন চিন্তা ও চেতনায়।

কিন্তু হায়! আমাদের যে অমৃতে অরুচি। আর আমাদের অনেকেরই ব্যক্তিজীবন বিষাদময় বলেই আমরা অকারণে শুধু হাসতে চাই, আনন্দ পেতে চাই। তাই যেকোন রম্যরচনা আমাদের কাছে যতটা আদর পায়, বাস্তবধর্মী কোন কবিতা ঠিক ততটাই অনাদরে উপেক্ষিত হয়- এ সত্য তো আমার অজানা নয়। তবুও বাংলা কবিতা ও কবির গভীর ভাব ও বোধ আমাকে ভীষণরকম তাড়িত করে বলেই এরকম নীরস রুক্ষ লেখায় অকারনে উৎসাহিত হই।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×