অলস নির্জন প্রাণ
মেঘের উপরে উঠে এসে
একবার পৃথিবীর পানে তাকাও-
অবিরাম ছুটে চলা মানুষ
সাজানো কংক্রিটের স্তুপ,
বড় বড় দালানে জমানো শুধু পাপ
যৌনতা, হিংসা, অহংকার, অভিশাপ;
তেলপোড়া সকালের বাতাসে সেখানে নেই
জীবনের স্বাদ,
মানুষের ভারে ক্লান্ত এই পৃথিবীর
মাটি বায়ু জল;
নদীর বুকে জাগে চর
সেখানেও হিংসা এসে বাধে তার ঘর,
ক্ষমতার মোহ ছাড়া আর
কিছু নেই কারো মনে,
কোন অবসর নেই আজ
জীবনের দৌড়ে;
অলসতায় নির্জনতায় আছে শুধু
পেছাবার ভয়,
টাকায় বিক্রি হয়ে গেছে এখানে প্রেম
আর হয়ে গেছে প্রেমিকার ক্ষয়;
এখানে প্রেমের কি আর মানে ?
সম্পর্ক ভেঙ্গে গেছে বারবার
কী ভীষন টানাপোড়েনে;
এবার নিচে একেবারে নেমে এসো ঘাসে
আকাশে শুন্যের বুকে দৃষ্টিরে দিয়ে দাও ছুটি-
মেঘে মেঘে ভেসে যায় অজানা আহ্লাদ
হঠাত হাওয়া এসে ভোলায় বিষাদ;
সব ব্যর্থতা দুঃখ জরা ক্লেদ
আকাশের বিশালতায় সব নিঃশেষ,
রাত্রির চাঁদ আর তারা
ভালোবেসে হয় দিশেহারা;
এখানে মুগ্ধ নয়ন
এই আকাশের নিচেই হোক আমাদের যুগল শয়ন,
যেখানে সভ্যতা ফেলেনা তার নির্মম ছাপ
নেই ব্যস্ত জীবনের ক্লান্ত অভিশাপ;
এই মহাশুন্য জগতের পারে
ডুবে যাক মিথ্যে হোক সব
সভ্যজগতের কর্মব্যস্থতার মানে;
আমি আর তুমি
মাটিতে মাথা রেখে আকাশের
অসভ্য অলসতায় করে যাই স্নান;
নিশ্চিত করি আজ ভালোবেসে
দুটি অজানা অলস মনে
দুজনের আমৃত্যু স্থান ।
(অলস নির্জন প্রাণ, ডি মুন, ০৭/০৫/২০১৩, রাত ০১;৩৩)
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



