somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা …” :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা …”


পড়ছিলাম রবীন্দ্রনাথের গল্পগুচ্ছে’র ‘কাবুলিওয়ালা’। গল্পটা কমবেশি সবাই পড়েছি আমরা আবার টিভিতে ছবিও দেখেছি। কিন্তু আজ দেখলাম অন্যজিনিস… দেখলাম কিভাবে অস্তিত্ববাদী দর্শনের মুলসুর “Existence precedes essence”-এর সাথে একাত্ব হয়ে যাচ্ছে গল্পের ভাব। জীবনের সুক্ষ মানবিক বোধ কিভাবে সম্প্রসারিত হচ্ছে এই গল্পে - তা ভাবলে সচেতন পাঠক মাত্রেই শিহরিত হবেন। আর গল্প তো শুধু গল্প নয় - তা তো জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের আনন্দ-বেদনা, দুঃখ-সুখের সুসংগত প্রকাশ। প্রসংগত, গল্পটা একটুখানি বলি…

লেখকের কৌতুহলী কন্যা মিনির বয়স পাঁচ। একদিন জানালার ধারে দাঁড়িয়ে কৌতুহলের বশেই ডাক দিলো ঢিলেঢোলা আলখাল্লা পরিহিত কাধে ঝোলাওয়ালা এক লোককে-“কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা।” ডাক দিয়েই আবার লুকিয়ে পড়লো ভয়ে। যাহোক কাবুলিওয়ালা বাড়িতে এলো এবং মিনির ভয় ভাঙ্গাতে ঝুলি থেকে কিসমিস বের করে মিনির হাতে দিলো।

তারপর থেকে প্রায়ই আসে কাবুলিওয়ালা রহমত আর মন্ত্রমুগ্ধের মতো মিনি’র পায়ের কাছে বসে তার কথা শোনে। মিনিকে পেস্তাবাদাম, কিসমিস ঘুষ দেয়। মিনিকে সস্নেহে ভাঙ্গা বাংলায় বলে- “খোখী, তোমি সসুরবাড়ি কখুনু যাবে না”।

প্রতিদিন শতব্যাস্ততার মাঝেও আসে কাবুলিওয়ালা, আর তাকে দেখলেই
মিনি বলে ওঠে- “ কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কী।”

কাবুলিওয়ালা উত্তর দেয়- হাতিঈঈঈ ।
আর তারপর একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক দুজনেই শিশুর সারল্যে হেসে ওঠে। এভাবেই দিন কাটতে থাকে।

একদিন হঠাৎ প্রতিবেশী একজনের সাথে দেনা-পাওনা নিয়ে গন্ডগোলের একপর্যায়ে কাবুলিওয়ালা ছুরি মেরে আহত করে তাকে এবং বিচারে ৮ বছর জেল হয়ে যায় কাবুলিয়ালা রহমতের। জেল থেকে ৮ বছর পর ছাড়া পেয়ে কাবুলিওয়ালা রহমত আসে মিনির বাড়িতে। মিনির সেদিন বিয়ে, সে আর সেই ছোট্টটি নেই। মিনি সত্যি সত্যিই শ্বশুরবাড়ি যাবে। রহমতের অনেক অনুরোধ সত্ত্বেও আজকের এই শুভদিনে লেখক মিনির সাথে তার দেখা করতে দিতে অসম্মতি জানান। তখন কাবুলিওয়ালা পেস্তাবাদাম আর কিসমিস হাতে নিয়ে বলে-

“ বাবু, তোমার যেমন এক লাড়কী আছে, তেমনি দেশে আমারো একটি লাড়কী আছে।আমি তাহারি মুখখানি স্মরণ করিয়া তোমার খোখীর জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি না” – এই বলিয়া সে আপনার মস্ত জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল।
দেখিলাম, কাগজের উপর একটি ছোট হাতের ছাপ। ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভুষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মৃতিচিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে- যেন সুকোমল ক্ষুদ্র শিশুহস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধাসঞ্চার করিয়া রাখে।

দেখিয়া আমার চক্ষু ছলছল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙ্গালী সম্ভ্রান্তবংশীয়, তাহা ভুলিয়া গেলাম- তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। ……………………………………… (কাবুলিওয়ালা,গল্পগুচ্ছ,রবীন্দ্রনাথ ঠাকুর)

তো এই গল্পের মধ্যে এত বিরহ, এত স্নেহ ভালোবাসা ছাপিয়ে যে সুরটি আমার কানে সবচেয়ে বেশী বেজেছে তা হলো – “ তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা” এবং সাথে সাথেই আমার মনে পড়ে গেলো অস্তিত্ববাদী দর্শনের জ্যা পল সাত্রের সেই কথা- “Existence precedes essence” অর্থাৎ অস্তিত্ব আগে নির্যাস বা খোলস পরে। (বলে রাখা ভালো অস্তিত্ববাদী দর্শন সম্বন্ধে আমার জ্ঞান এই একলাইনেই সীমাবদ্ধ)

তবুও রবীন্দ্রনাথ আর অস্তিত্ববাদী দর্শন একীভুত হয়ে যেন আমার কানে বলেই চলেছে-

মানুষ আগে, সামাজিক অবস্থান পরে;
স্নেহ প্রেম ভালোবাসা আগে, বাহ্যিক আবরণ পরে;
মানবিকবোধ আগে, আত্ম অহংকার পরে;

আমার মনে পড়ছে চন্ডীদাশের সেই অমর বাণী – “সবার উপরে মানূষ সত্য তাহার উপরে নাই”
আর তাই মিনির মতো আমারো বলতে ইচ্ছে করছে- - “ কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কী।”


আমরা খোলস ছেড়ে মানবিক হয়ে উঠি , আরো খানিকটা সুন্দর হয়ে উঠি।
শুভকামনা সকলের জন্য । :)

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×