somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালকের প্রথম প্রেম

১৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসা কি ইহা বুঝিতে বুঝিতে বালকের বয়স কখন যে ১৯ পার হইয়া গেল,তা বালক নিজেও টের পাইল না...।।জীবনের ১৯টা বসন্ত একাকী নিশ্চিন্তে কাটাইয়া দেওয়ার পর,তাহার মাথায় ভালবাসার ভুত উদয় হইল।এই ভূত কোন সুন্দরী ললনাকে দেখিয়া নয়,বরং এর নেপত্থ্যে রহিয়াছে”বাংলা সিনেমা”।এক পড়ন্ত বিকালে বালক যখন টেলিভিশন খুলিয়া বসিল,ঠিক তখনই কোন এক চ্যানেল এ শুরু হইতেছিল বাংলা সিনেমা “সখি ভালবাসা কারে কয়”। খেলা ব্যাতিত আর কিছু না দেখা বালাক সেইদিন কিঞ্চিত কৌতুহল হইয়া সিনেমা খানা দেখিল এবং সিনেমা শেষে তার অর্জিত জ্ঞান হইল যে,অনেক হইয়াছে আর না,এইবার একখানা প্রেম করিতে হইবে মোরে.........

কিন্তু জীবন তো আর সিনেমা না,তাই বালকেরও কোন ললনার বিপদের মুহূর্তের নায়ক হয়ে উঠা হয় না......। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হইবার পর বালক যখন আশা-ভালবাসা ছাড়িয়া শান্তির জীবনে ফিরিয়া আসিতেছিল,তখনই তাহার জীবনের সবচাইতে আকাঙ্খিত অনাকাঙ্খিত ঘটনাখানা ঘটিল............

সহজ সরল বালক তাহার শিক্ষাঙ্গনে আতেল এবং পাংচুয়াল হিসেবে কিঞ্চিত পরিচিত ছিল।একদিন রৌদ্র উজ্জল এক বসন্তের সকালে এক সুন্দরী সহপাঠী ললনা আশিয়া তাহার সহিত বন্ধুত্ত পাকাইল।সরলমতি বালক দুনিয়ার গরলতা না বুঝিয়া ব্যপক আনন্দিত হইল এবং ভাবিল্‌,জীবনে তবে বসন্ত আসিল।ললনা দিনে-রাতে তাহার সহিত মুঠোফোনে বাকচিত করিতে লাগিল,আর মিষ্টি মধুর কথা দিয়া বালকের হ্রদয়ে ঢেউ তুলিতে লাগিল।বালক ভাবিল,ললনা তাহার মাঝে বিগলিত হইয়াছে।তাই বালক,ললনার জন্য নিবেদিত হইল,ললনার প্রয়োজন মিটাইতে ব্যকুল হইল,ললনার পরিক্ষার নোট তৈরি করিয়া দিল,এসাইনমেন্ট করিয়া দিল,কেরানিকে ঘুস দিয়া ললনার শ্রেণীকক্ষে উপস্থিতির হার বাড়াইয়া নিল... আর ললনার কন্ঠে বালকের প্রশংসায় মধু ঝরিয়া পরিতে লাগিল,চটপটি-ফুচকা খাইবার হারও চক্রবৃদ্ধি হারে বাড়িতে লাগিল,বালকের মানিব্যাগের স্বাস্থ্যহানি হইতে লাগিল...।বালক ভাবিল,যা বুঝার বুঝিয়াছি,এইবার মুখে বলিয়া লই হ্রদয়ের কথা।কিন্তু ললনার বাসনা,যা বুঝার বুঝিয়া লও,মুখে কিছু নয়...।।কিছুদিন পর পরিক্ষা আসিয়া উপস্থিত হইল এবং বালক ও ললনা পাশাপাশি বসিয়া পরিক্ষা দিল।ললনার জন্য বালক তাহার খাতা এবং সময় উৎসর্গ করিল।পরিক্ষা একদিন শেষ হইল এবং একই সহিত ললনার মুঠোফোনের ব্যালেন্সও শেষ হইল।সরলমতি বালক ভাবিল,হ্রদয়ের কথা বলিবার সময় আসিয়াছে কিন্তু ললনার যে দেখা নাই।তাই দিল ললনার মুঠোফোনে রিং।মিষ্টভাষী ললনার মিষ্টি কন্ঠস্বরের বিলুপ্তি না বুঝিয়া বালক যেই কহিতে যাইবে হ্রদয়ের কথা,ললনা তাহাকে থামাইয়া দিয়া কহিল,আমার বয়ফ্রেন্ড ফোন করিতেছে,তুমি তবে রাখ...।সরলমতি বালক বুঝিল না ঘটনা কি হইল,তাহার মনে শুধু প্রশ্ন রইল,সখি ভালবাসা কারে কয়?আর বন্ধুত্ব মানে কি??বালক্ ব্যাপক কষ্ট পাইল,তাই পরিক্ষায় ডি গ্রেড পাইয়াও মন বিশেষ খারাপ করিল না,শুধু চাহিয়া দেখিল,ললনা এ+ সেলিব্রেট করিতেছে তাহারে ভুলিয়া.........



পুনশ্চঃ ললনা এখন তাথার কথিত তিন নম্বর বয়ফ্রেন্ড লইয়া জীবন উপভোগে ব্যস্ত,আর বালক...জীবনের শিক্ষাসফর শেষে কানাডায় পিএইচডি লইয়া ব্যস্ত।
পূর্বে প্রকাশিত @
বালকের প্রথম প্রেম :):D

৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×