somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে ধাপে ধাপে নিজেকে একজন ব্যাচেলার থেকে সফল বিবাহিত পুরুষে পরিণত করবেন - একটি সহি দিক নির্দেশনা ..... /:) /:) /:) /:)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এই পোস্টের লক্ষ্য হচ্ছেন সেইসব পুরুষেরা যারা মেধায় - চেহারায় - টাকা পয়সা বা মামার জোরে আমার মতন অতি সাধারন গোত্রের । যারা পারিবারিকভাবে বস্তা বস্তা টাকা বা দেখতে শুনতে মাশাল্লাহ সাকিব খান (!) তাদের আমার পোস্টের সাহায্যের কোন দরকার নেই ।

পোস্ট এর সময়কাল শুরু ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার । মফস্বল বা ছোট শহর থেকে এসেছেন । চোখে রঙ্গিন স্বপ্ন । ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েটাকে দেখলে বুকের গহীনে কেমন যেন চিনচিনে অনুভুতি হয় । টিভি নাটকে বা সিনেমায় দেখেছেন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ক্লাসের সুন্দরতম মেয়েটার সাথে ধাক্কা ......হাত থেকে বই পড়ে যাওয়া ......চোখে চোখে চোখাচোখি......অতঃপর প্রেম । মনে মনে আশার জাল বোনেন আর সিঁড়ি দিয়ে উঠানামা করেন আর ভাবেন কবে ধাক্কা খাবেন.........কবে ধাক্কা খাবেন ।

আপনার উদ্দেশ্যে বলি - চণ্ডীদাস নাকি বার বছর পুকুরে বড়শি ফেলে রজকিনীকে পেয়েছিল । এটা আধুনিক যুগ । আপনি বার দু গুনে চব্বিশ বছর ওই সিঁড়ি দিয়ে উঠানামা করলেও কোনদিন ধাক্কা খাবেন না । আর যদি কপালগুনে ধাক্কা খেয়েও যান তাহলেও বই হাত থেকে পড়বে না বা চোখাচোখি হবে না । বরঞ্চ একটা ঝাড়ি খাবেন -

ইডিয়েট, কোত্থেকে যে এই সব আন কালচার্ড ছেলে পেলে ভার্সিটিতে চান্স পায় ।

স্বপ্নের রঙ্গিন বেলুন ফুস............

ধরুন ভাগ্যক্রমে সুন্দরতম মেয়েটির সাথে আপনার পরিচয় হল , মেয়েটি আপনাকে দেখলে বন্ধুত্বপূর্ণ হাসি দেয় , কুশলাদি জানতে চায় - আপনার মনে স্বপ্ন ডালপালা ছড়াতে থাকে ............

আমি বলবো স্বপ্ন দেখা বাদ দেন , বাস্তবে ফিরে আসেন । সমূহ সম্ভাবনা আছে মেয়েটি অলরেডি এনগেজড । আর এনগেজড না হলেও পড়াশোনা শেষ করে চাকরী যোগাড় করে নিজের পায়ে দাঁড়াতে আপনার যে সময় লাগবে ততদিনে মেয়েটি অন্য কারও ঘরণী হয়ে দুই বাচ্চার মা হয়ে যাবে ।

আপনার প্রতি পরামর্শ - পড়াশোনায় মন দেন । ভার্সিটির প্রথম কয়েক সেমিস্টার সাবজেক্ট তুলনামুলকভাবে সহজ থাকে , সহজে গ্রেড উঠানো যায় । এই সময়ে অন্য দিকে মনোযোগ গেলে গ্রেড খারাপ হবে , বাকি সেমিস্টারে আর ওই গ্রেড ভালো করা যাবে না ।

কিছুদিন পর-

ইতিমধ্যে ভার্সিটিতে আপনার ৩/৪ সেমিস্টার কেটে গিয়েছে । নিজের সম্পর্কে আপনার এখন পরিষ্কার ধারণা জন্মেছে । নিজের যোগ্যতা অযোগ্যতা জেনে গিয়েছেন । কিছু মানুষের সাথে আপনার পরিচয় ও বন্ধুত্ব হয়েছে ।

প্রেমে পড়ার জন্য এখন আপনার বেস্ট সময় । অহেতুক চাঁদে হাত দেবার চেষ্টা করবেন না । তাতে লাফালাফি করাই বৃথা যাবে । আপনার ও আপনার পরিবারের সাথে মানানসই একজনের সাথে সম্পর্ক গড়ে তুলুন । যাতে সম্পর্ক পরিণতি পেলে আপনার জন্য তা সুখের হয় ।

মনে রাখবেন , চেহারা নয় - মানুষটার আচার-আচরন, চিন্তাভাবনা, মানসিকতা গুরুত্বপূর্ণ ।

আর যদি এখনো মেয়েদের সাথে পরিচয় বা বন্ধুত্ব না হয় তবে সহজ উপায় হচ্ছে ভার্সিটিতে অনেক ধরনের ক্লাব বা সোসাইটি থাকে , ডিবেট- আবৃতি - নাটকের দল থাকে । এগুলোতে যোগ দিতে পারেন । অনেকের সাথে পরিচয় হবে ।

তবে আবারও বলি - পড়াশোনায় মন দেন । আর মাসে মাসে ৫০০/১০০০ টাকা করে জমাতে শুরু করুন ( বেশি হলে বেশি ভালো । তবে সৎ ভাবে টাকা জমাবেন )

আরও কিছুদিন পর -

আপনি অলরেডি এখন গ্র্যাজুয়েট । চাকরী খোঁজা শুরু করেছেন । সাথের অনেকেই ভালো চাকরী পেয়ে গিয়েছে । আপনার কিছুই হয়নি ।

দয়া করে হতাশ হবেন না । পরিচিত অপরিচিত সবার সাথে যোগাযোগ রাখুন । আর যে কোন চাকরী পেলে সময় নষ্ট না করে গ্রহন করুন । মনে রাখবেন - যেকোন চাকরীর ইন্টারভিউ বোর্ডে একজন পূর্ণ বেকারের থেকে একজন চাকরিরত প্রার্থী অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে ।

চাকরী পেয়েছেন ......... অভিনন্দন । মনের মানুষ অনেকদিন ধরে অপেক্ষা করে আছে ? তার থেকে আরও ছয়মাস সময় নিন ।

স্টুডেন্ট লাইফ থেকে জমাতে শুরু করায় কিছু টাকা আপনার হাতে আছে । এর সাথে আরও কিছু টাকা জমিয়ে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে মনের মানুষকে ঘরে তুলুন ।

মনে রাখবেন - চাকচিক্য নয়, অনুষ্ঠান সুন্দর হয় সবার অংশগ্রহনে ।

আর যদি হাত পা ঝাড়া মুক্ত মানুষ হয়ে থাকেন তবে দুই বছর আপনার হাতে সময় আছে ।বিশ্বাস করুন , এখন থেকে যদি আপনার বাবা-মা আপনার জন্য পাত্রী দেখা শুরু করে তাতেও দুই বছর সময় লাগবে ।

কারন - আসে পাশে মেয়ের অভাব নেই কিন্তু বিয়ের পাত্রীর বড়ই অভাব ।

দয়া করে এই সময় যে জিনিসগুলো বিবেচনা করবেন তা হচ্ছে -

*আপনাদের দুই পরিবারে শিক্ষা - অর্থ - সামাজিক মর্যাদায় যেন কাছাকাছি হয় । এসবে বড় ব্যবধান পরবর্তী জীবনে অনেক ঝামেলা তৈরি করে ।

*আপনার সাথে যেন তার বয়সের পার্থক্য ৫ বছরের বেশি না হয় ।
বিয়ের সময় সে সম্পূর্ণ স্বাধীনভাবে এই বিয়েতে মত দিয়েছে , কোন চাপের কারনে নয় ।

*বিয়ের আগে যদি মেয়ের কোন রিলেশনশিপ থেকে থাকে তবে তা ব্রেকআপের পর একটা নির্দিষ্ট সময় যাবার পরই (অন্তত ৬ মাস) মেয়ে বিয়েতে রাজি হয়েছে ।

*বিয়ের আগেই নিজের আর্থিক সামর্থ্য সম্পর্কে মেয়েকে একটা পরিষ্কার ধারণা দেবেন । যাতে সে কিসের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এই বিষয়ে তার ধারণা থাকে । মনে রাখবেন - সংসারে শান্তির জন্য টাকা পয়সা গুরুত্বপূর্ণ ।

অতঃপর আপনি বিয়ে করলেন । এর ফাঁকে ফাঁকে অনেক ঘটনা ঘটে যাবে যেগুলো নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক মাস পার হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না । তার পরও আপনি পেরেছেন ।

আপনাকে অভিনন্দন । আপনি এখন আর ব্যাচেলর নন - পরিপূর্ণ একজন বিবাহিত পুরুষ ।

শেষ একটা টিপস - সেক্স বা শারীরিক সম্পর্ক নিয়ে আপনার মনে যদি আকাশ কুসুম কল্পনা থাকে , তবে বিয়ের পর প্রথম যখন আপনি এর অভিজ্ঞতা পাবেন তখন আপনার মনে হবে -

এই বালের নাম সেক্স । এই নিয়া এত মাতামাতির কি আছে । এ আর এমন কি ! ........................... /:) /:) /:) /:)


সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×