যেদিন তোদের প্রাচীর ঘেষা নীলকন্ঠগুলো
বিকেলের সোনালি রোদের কাছেও হেরে গিয়েছিল;
সেদিন আমি ওকে প্রথম দেখি।
ওকে দেখেছি প্রতিটি অমাবশ্যার তিথীতে,
তোর জানালার পাশে।
হয়তো ও চেনে তোকে।
ও এসেছিল দাদুর কুলখানীতেও
কার্নিশ ঘেষে ঠায় দাড়িয়ে দেখছিল সবাইকে
তুই কি ওকে চিনিস?
কোনোদিন ওকে টু শব্দটিও করতে দেখিনি
যখনি দেখেছি, তখনি মনে হত ও আমাদেরই কেউ
ওর চোঁখদুটো যেন নির্বাক গদ্য।
- মোঃ মেহেদি হাসান
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


