somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিকার হলো ভারত, এরপর কে?

১৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয়গাথা বারবার লিখতে কোন কষ্ট নেই,সমস্যা নেই পড়তেও। আজ সারাদিন তো গেছে পত্রিকায় বাংলাদেশের জয়ের গল্প পড়ে,নেটে পড়েছি ভারতীয়দের নাকিকান্না,এখনো পড়েই যাচ্ছি। সারারাত দেখলাম খেলার বিশ্লেষণ,যার ফলাফল,সকালে ঘুম থেকে উঠতে না পেরে ক্লাসই মিস। আর বাঘের বিজয়ে আমরাও সবাই এখন বাঘ,আমাদের হুংকারে সংশয়বাদীদের এখন কান পাতাই দায়। অনেক অপমান সহ্য করে গেছি আমরা,অনেক অবহেলার দিন গেছে,এমনকি এই বিশ্বকাপের আগ দিয়েও,নিউজিল্যান্ডকে হারানোর পরও,কোন 1টা সাইটে বাংলাদেশের মোট ওয়ানব্জ্বড জয়ের সংখ্যা মাত্র 12টি দেখে অসহায় রাগে হাত কামড়েছি,আমাদের ছেলেরা এখন সুযোগ দিয়েছে তার জবাব দেয়ার। অব্জ্বস্ট্রলিয়াকে হারাবার পরেও ক্রিকইনফোর কোন এক বর্ণবাদী জারজ ভারতীয় রিপোর্টার সেই জয়ের মহিমাকীর্তণের চেয়ে বাংলাদেশের অনিয়ম আর দারিদ্র্য নিয়ে গবেষণাতেই বেশি উৎসাহী ছিল,মেইলে সামান্য কিছু গালিগালাজ দেয়া ছাড়া কিছু করতে পারিনি তখনো,আজ দেখতে খুব ইচ্ছা করছে সেই রিপোর্টারের চেহারা। সেট ম্যাক্সের পর্দায় খেলার আগে মন্দিরা বেদির ভারত 320 রান করবে এই দাবী শুনে দাঁত কিড়মিড় করেছি,এমনকি ভারত 191 করার পরেও এই মহামূর্খটার 1983 সালের ভারতের বিজয়ের উদাহরণ টানা দেখে করুণা বোধ করেছি, কিন্তু বাংলাদেশের জয়ের পর মন্দিরা আর চারু শর্মা আর তাদের সাথে কতিপয় ভাড়াটে ভিনদেশী ধারাচাটুকারের বিরস মুখে অতিকষ্টে বাংলাদেশের গুণকীর্তণের চেষ্টা দেখে নির্মল আনন্দ পেয়েছি,যদিও ভারতীয়দের কাছে সেটা পৈশাচিক আনন্দ মনে হওয়াটাই স্বাভাবিক। দেখ ব্যাটারা এইবার,আমরা খেলতে পারি কিনা! না,ওদের করুণ মুখ দেখে আমার করুণা হয়নি,হবেও না কখনো,এতদিনের অপমান এত সহজেই ভুলে যাব? বারবার এমন দেখতে চাই,শুধু ওদের না,বাকিদেরও শুনিয়ে দিতে চাই এই গর্জন। এই সুযোগটুকু করে দেয়ার জন্য আমাদের ব্যাঘ্রশাবকদের অভিবাদন। জয়তু বাংলাদেশ। এরপর কে??
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×