somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রায়ান লারা : আমাদের সময়ের সেরা ব্যাটসম্যানের বিদায়!

২২ শে এপ্রিল, ২০০৭ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[লেখাটা ব্রায়ান লারা এবং লারার খেলা যারা ভালোবাসে তাদের জন্য উৎসর্গকৃত]
আজ,২২ এপ্রিল(অন্য সময়ে ২১ এপ্রিল),আরো একজন খেলা ছেড়ে দিলেন। যাদের খেলা দেখে বড় হয়েছি,ক্রিকেটপাগল এই আমার ছোটবেলার আর কিশোর বয়সের স্বপ্নের নায়কেরা প্রায় সবাই খেলা থেকে সরে গেছেন,বাকি ছিলেন ব্রায়ান চার্লস লারা,ওয়েস্ট ইন্ডিজের কালো রাজকুমার,সোনালি প্রজন্মের শেষ খেলোয়ারও হয়তোবা। নিজের দেশের মাটিতেই শেষ ওয়ানডে খেলা হয়ে গেল তাঁর। জিততে পারেনি তার দল,কিন্তু ম্যাচটা ছিল গুরুত্ত্ব্হীন,খেলার চেয়ে লারার উপরই নজর ছিল সবার অনেক বেশি। ওয়েস্ট ইন্ডিয়ানরা ভালো খেলার মূল্য দিতে জানে,আরো বেশি জানে "এন্টারটেইনিং" খেলার মূল্য দিতে,লারার জন্য তাই আজকে মাঠে বিদায়স্তুতি আর অভ্যর্থনার কমতি ছিলনা,ব্যানার আর প্ল্যাকার্ডে লারা ছাড়া আর কারো নামও আজ তাই দেখা যায়নি। একটা ব্যানারের কথা খুব মনে লেগেছে,যেখানে লারাকে ধন্যবাদ দেয়া হয়েছে " For playing the game as a gentleman " । আসলেই তো,চরম প্রফেশনালিজম,অস্ট্রেলিয়ানদের স্লেজিং আর বাজিকরদের দৌরাত্মের মাঝে লারার মতো "জেন্টলম্যান" আর কয়জন? দর্শকদের উদ্দেশ্যও লারার শেষ প্রশ্ন ছিল-- "Did I entertain you?
" দর্শকদের বিপুল সাড়া পেয়ে বললেন-- " If I entertained you,then I'm happy
" এটাই ব্রায়ান লারা,ক্রিকেটের,ব্যাটিংয়ের 'এন্টারটেইনমেন্টের' শেষ কথা। রান অনেকেই করে,মেরে অনেকেই খেলে,হেইডেন বা জয়াসুরিয়ার মত দানব ব্যাটসম্যান আছে,পিটারসেন আছে,বোলারদের গায়ের জোরে সীমানা ছাড়া করাই যাদের কাজ। কিন্তু লারা তারপরেও আলাদা,যার কাছে সীমানাছাড়া হবার পরে বোলারেরও বোধহয় মনে হয়,কিভাবে মারলো? স্টাইল,টেকনিক,ধৈর্য্য,টেম্পারামেন্ট,একা ম্যাচ জেতানোর ক্ষমতা,সব মিলে অনন্য একজন। রাতের পর রাত লারার ব্যাটিং দেখার জন্য জেগে থেকেছি,আমি নিশ্চিত,শুধু আমি না,সত্যিকারের ক্রিকেট ভালোবাসে এমন যে কেউই থেকেছে। লারার ব্যাটিং টেকনিক বা পরিসংখ্যান নিয়ে আলোচনা করার দুঃসাহস নেই,দরকারও নেই,কয়টা বলবো? সেসব নিয়ে তো অনেকেই এর মাঝে অনেক কথা খরচ করেছে। শুধু অস্ট্রেলিয়ার সাথে শেষ উইকেটে ওয়ালশকে নিয়ে খেলা ১৫৩ রানের ইনিংসটাই যথেষ্ট একজনের 'গ্রেটনেসের' প্রমাণ হিসেবে,ঐ একি সিরিজে আরো ১টা অতি মানবীয় ডাবল সেন্চুরি তো আছেই,অথবা ৪০০ রানের ইনিংসটা,ইংল্যান্ডের বিপক্ষে। এগুলো তো নিজের চোখে দেখা,বাকিগুলো না-ই বললাম। শুধু এইটুকুই বলতে পারি,লারার প্রতিটা অতিমানবিক ইনিংস দেখার পর বিপক্ষ দলের সবার মত আমিও ভেবেছি,কিভাবে সম্ভব? সময়ের নিয়মে অবসর নিয়ে গেছেন,তারপরেও,খুব আফসোস হচ্ছে,রাত জেগে আর লারার খেলা দেখা যাবেনা,অসাধারণ কোন কভার ড্রাইভ বা ডাউন দ্য উইকেটে আসা ছয় দেখে লাফিয়ে উঠবোনা,আমার ফেলে আসা কৈশোরকে পুরোপুরি পিছনে ফেলে আমাদের নায়কও বিদায় নিলেন। আমাদের সময়ের সেরা ব্যাটসম্যানের জন্য থাকলো শ্রদ্ধা ও ভালোবাসা,অনেক অনেক অসাধারণ মূহুর্ত উপহার দেয়ার জন্য,ধন্যবাদ ব্রায়ান চার্লস লারা।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×