
তেমন শক্তি নেই ৷ মনোবল ছাড়া ৷
মুখ বুজে, তোমার স্পর্ধা দেখে গেলাম ৷
মুখ ফিরিয়ে নিয়েছো, নাও ৷
তোমার দুর্বল হাত ,
খুনির শানিত অস্ত্র,
অমুক্তিগামী জানোয়ারের মত ৷
তবুও কেনো মেনে নিলাম! বুক চাপরে গ্রীন্স ঘন্টা বাজে ৷
যত্ন করে সে শব্দ অন্ধকারে ছুরি ৷
বিপন্ন ঘটনা-
খসে পরে বুকে ৷ আছরে পড়ে পাড়ায় পাড়ায় ৷
এখন কি বোঝাবে বোঝাও
আমি অপেক্ষায় রইলাম
' জন্মমুক্তি ' গোণ্ডিতে ৷
তা না হলে -
পরে বোঝাবো ৷৷
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



