
⇩
টেবিলের ওপ্রান্ত কলম নদীর গতিমুখ
আর এপ্রান্তে অতীতের সাথে বিবাদ বর্তমানের
তাতে দুই প্রান্ত তোলপার করে কলমকালির মেঘে
যদি সাহস করে কেউ
সেই সময়টাকে উৎরাইতে চায়
নখদ স্রোতগুলো ভেজে তুলে তেলে
বর্তমান বড় বেশি বেমানান
বাতাসে নেই আত্মহাসি
ইংরাজি অঙ্কে বিবাদ
ছন্দে ছুটে , বাট শি ইজ ভেরি স্লো ৷
দ্বন্দ্ব আর দণ্ড, নট সো গুড
কৃত্রিম জলাবন্দিতে থেমে গেছে নদী
দৃষ্টি অহংকার আর অবিশ্বাস-ভয়
এক সঙ্গে বাঁচে না
মুখোশের আড়ালে যারা মুখলুকিয়েছে
তারাই সমাজের বর্তমান ৷
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




