
মেঘ মোল্লার বেহাগ আর দরবারি
প্রেম প্রেম গন্ধ বাতাস গোপনচারি
বই মেলা, অষ্টদশ আগুন খেলা
তোমার মত, ভালোবাসা মনের জ্বালা ৷
হঠাৎ করে, থমকে যদি গাড়ি থামে
ছাতা মাথায় বৃষ্টি ভেজা প্রেম নামে ৷
বসাক পাড়ার, পাশের পাড়া আদিবাসি
প্রেমে মরা, ওই পাড়াতে দেখে আসি
টাকা আছে, মেয়ের বাবা দম্ভে মরে
পালিয়ে গেলে, সে দম্ভে আগুন ধরে ৷৷
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



