somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবর্জনা আজ দূরে থাক

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নেহাৎই আনুষ্ঠানিকতা নয়। যে ভাবধারা, যে বোধ, যে নৈতিকতাগুলোকে আঁকড়ে রয়েছে আমাদের ঐতিহ্যের শিকড়, সেগুলোকে আরও এক বার ঝালিয়ে নেওয়া।
আরও একটা প্রজাতন্ত্র দিবসে পৌঁছে উপলব্ধিটা এ রকমই।
কুচকাওয়াজ আছে, ট্যাবলো আছে, জমায়েত আছে। রাজধানীর রাজপথে আছে মহামহিম সমারোহ। কিন্তু প্রশ্নও আছে। প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের পর সাড়ে ছয় দশক কাটিয়েও যখন ভারতীয়ত্বের শিকড়ে কামড় বসাতে চায় অসহিষ্ণু আক্রোশ, যখন লকলকে আগুনের মতো ঝলসে উঠতে চায় বিভাজনকামী হিংসা, যখন পড়শিকে কাছে টানার চেষ্টা করলেই রক্তাক্ত হতে হয়, তখন প্রশ্ন ওঠে, গণতন্ত্রের এত আড়ম্বর কি শুধু বহিরঙ্গেই? ২৬ জানুয়ারির অনুশীলন কি শুধুই বাধ্যতাজনিত? এ অনুশীলন কি ভারতের আত্মস্থ নয়?
উপলব্ধি বলছে, শুধু আত্মস্থই নয়, গভীর অন্তরে নিহিতও। ঝড়ঝাপটা আসেই। কিন্তু সে সব রুখে দেওয়ার মন্ত্রও এই ভারতীয় জাতিসত্ত্বাতেই মিশে রয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণও সে কথাই মনে করিয়ে দিল আর এক বার।



ভারতীয়ত্বের বুনিয়াদি ধারণায় আঘাত হানছে যে সব হিংসা, তাদের থেকে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রপতি। হিংসা, অসহিষ্ণুতা আর অযৌক্তিকতার আঘাত থেকে নিজেদের রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। মনে করিয়ে দিয়েছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী।
গণতন্ত্রে অভিযোগ থাকবে, দাবি থাকবে, প্রয়োজনে বিদ্রোহও থাকবে।এই সব কিছুই গণতন্ত্রের অংশভাক। বলছে রাষ্ট্রপতির ভাষণ। সঙ্গে মনে করিয়ে দিচ্ছে, এই গণতন্ত্রের যা কিছু অর্জন, স্বীকৃতি দিতে হবে তাকেও।
সত্যিই তো! অসহিষ্ণুতা, হিংসা আর সন্ত্রাস বলে হতাশ হওয়ার সময় এ নয়। ভারত অনেক অর্জনও করেছে। আরও একটা প্রজাতন্ত্র দিবসে পৌঁছে সেই অর্জনই উষ্ণীষের পালক হয়ে দেখা দিক। বাকি সব আবর্জনা।

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×