somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে জনপ্রিয় হওয়ার সহজ উপায়…

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে প্রোফাইল নেই আজকালকার যুগে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিনফেসবুকের দুনিয়া এখন এত বড় হয়ে গিয়েছে যা বাকি বিশ্বকে চ্যালেঞ্জ নিয়ে ফেলতে পারেকিন্তু এত বড় একটা ফেসবুকের দুনিয়ায় নিজেকে কী করে জনপ্রিয় করে তুলবেন?গোটা বিশ্বে অনেক মানুষই আছেন যাদের মানুষ চেনে তাদের দারুণ ফেসবুক পেজের জন্যকীভাবে লোকে আপনাকে আলাদা করে চিনবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য! রইল তার উপায়--


১০) আগ বাড়িয়ে বন্ধুত্বের হাত বাড়াবেন না--অনেকেই আছে যারা শুধু আকর্ষণীয় প্রোফাইল পিকচার বা সুন্দর মুখ দেখে 'ফ্রেন্ড রিক্যুয়েস্ট' পাঠায়অনেক সময়ই সেসব ফ্রেন্ড রিক্যুয়েস্ট রিজেক্ট হয়ে যায়আসলে বাস্তবে জীবনে যেমন ফেসবুকেও তেমনআগ বাড়িয়ে আর যাই হোক বন্ধুত্ব হয় নাফেসবুকের বন্ধুত্বটাও হয় বাস্তবের দুনিয়ার নিয়ম মেনেইমানে হওয়ার ছিল তাই হলনাকি হতে চাই তাই হলআমাদের অনেকেরই ভুল ধারণা ফেসবুকে যত বেশি ফ্রেন্ডস থাকবে, ততই আপনি জনপ্রিয় হবেনসেটা সম্পূর্ণ ভুল ধারণাআপনার প্রোফাইল সুন্দর, কার্যকরী ও ভাল হলে আপনার কাছে অটোমেটিক ফ্রেন্ড রিক্যুয়েস্ট আসতে শুরু করবে


৯) 'লাইক' কথাটার গুরত্ব বুঝে লাইক দিন--এমনিতে ফেসবুকে জনপ্রিয় হওয়ার খুব সাধারণ একটা উপায় হল বিভিন্ন পোস্টে লাইক দিয়ে যাওয়াকিন্তু সব ক্ষেত্রে এটা সত্যি নয়লাইক কথাটা বুঝে তবেই লাইক বটন টিপুনলাইক-এর চেয়ে কমেন্ট অনেকক্ষেত্রেই বেশি কার্যকরী হয়ধরুন আপনার বন্ধু একটা ছবি পোস্ট করলআপনি সেখানে শুধু লাইক দিলেনবন্ধু খুশি হল ঠিকই, কিন্তু যদি সেখানে কমেন্ট করে মজার কিছু বললেনদেখবেন সেটা আরও কাজে দেবেসব পোস্টে লাইক দেওয়ার অভ্যাসটাও ছাড়ুননিজে কিছু লিখতে পারেন না? কোন সমস্যা নেইবিভিন্ন ওয়েবসাইটের ভালো ভালো কন্টেন্ট শেয়ার করুন নিজের টাইম লাইনেঅনেকেই আগ্রহী হয়ে উঠবে এইসব লেখার প্রতি এবং আপনার জনপ্রিয়তাও বাড়বে


৮) বিরক্তিকর নয় ব্যতিক্রমী পোস্ট করুন--নিয়মিত পোস্ট করবেন ঠিকই, কিন্তু তা বলে বিরক্তিকর পোস্ট করবেন নাঅনেকেই আছেন, যারা যা করেন সব কিছুই ফেসবুকে পোস্ট করতে শুরু করেনমনে রাখবেন আপনার যেটা ভাল লাগছে সবার সেটা নাও ভাল লাগতে পারেপোস্ট যদি করতেই হয় ব্যতিক্রমী পোস্ট করুনসাধারণ ঘটনা থেকে মজার বা তাত্পর্যপূর্ণ কিছু জিনিস বের করে ব্যতিক্রমী পোস্ট করুনমনে রাখবেন ব্যতিক্রম বেশিরভাগ সময় জনপ্রিয় হয়


৭) নিউজ সাইটের পোস্ট শেয়ার করুন, নিজে খবর দিন, নিজের বক্তব্য জানান--মানুষ খবরে থাকতে ভালবাসেধরুন আপনি খবর পেলেন একটু আগে ভূমিকম্প হয়েছেকোনও নিউজ সাইটের পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করলেন, দেখবেন বন্ধুরা আপনাকে আলাদা গুরুত্ব দেবেসাম্প্রতিক কোনও ঘটনা নিয়ে নিজের বক্তব্য লিখুনখেলা থেকে শুরু করে রাজনীতি, বিনোদন জগত ইত্যাদি পছন্দের যে কোন বিষয় নিজেই স্ট্যাটাস দিনতাতে অন্যরা খুব সহজেই আপনার সঙ্গে এনগেজ হতে পারবেফলে জনপ্রিয়তাও বাড়বে আপনার


৬) সিনেমা, বই রিভিউ করুন নিজস্ব কায়দায়, নিয়মিত-মানুষ অজান্তেই তাদের ফলো করে যারা তাদের পছন্দের বিষয়ে নিয়ে চর্চা করেসিনেমা বা বই হল এমন কিছু বিষয় যা নিয়ে আপনি চর্চা করলে বা রিভিউ দিলে মানুষ আকর্ষিত হয়সপ্তাহের কোনও একটা নির্দিষ্ট দিনে ছোট করে সিনেমার রিভিউ দিন, অন্য একটা দিনে যে বইটা আপনি পড়লেন তা নিয়ে জানানধরুন রবিবার আপনি সম্প্রতি রিলিজ হওয়া সিনেমার রিভিউ লিখলেন, আর বুধবার সম্প্রতি পড়া কোনও বই নিয়ে লিখলেন


৫) প্রোফাইল পিকচারে অভিনবত্ব আনুন, মাঝেমাঝে পরিবর্তন করুন-প্রোফাইল পিকচার হল অনেকটা প্রোডাক্টের প্যাকেট বা ইউ টিউব ভিডিওতে থাম্বনেলের মতইউ টিউবে অন্তত ৬০ শতাংশ ক্ষেত্রে আমরা ভিডিও দেখি thumbnail দেখেতেমনই মানুষ একটা ফেসবুক প্রোফাইল ভাল-মন্দ বিচার করে প্রোফাইল পিকচার দেখেপ্রোফাইল পিকচার মানে শুধু সেলফি, বা নিজের ছবি দেওয়া নয় বেশিরভাগ জনপ্রিয় ফেসবুক পেজের প্রোফাইল পেজ হয় অভিনবসেইরকমই কিছু ভাবুনতবে খেয়াল রাখবেন প্রোফাইল পিকচার একরকম, আর আপনি পোস্ট করছেন অন্যকিছু সেরকম যেন না হয়মাঝেমাঝেই ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করুনএকটি সুন্দর মুখের যা আবেদন, সেটা আর অন্য কোন কিছুতেই নেইফেসবুকে দ্রুত জনপ্রিয় হবার সবচেয়ে সহজ কৌশল হল দারুণ সব প্রোফাইল পিকচার আপলোড করাবা কোথাও ঘুরতে গেলেন, আনন্দের মুহূর্তগুলো শেয়ার করা বন্ধুদের সাথেদেখেন দ্রুত বাড়ছে জনপ্রিয়তা


৪) নিজের ফেসবুক পেজকে বন্ধুদের একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দিন-নিজের ফেসবুক পেজকে একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে দিনসেটা হতে পারে কোনও সেলেব্রিটির ফ্যান হয়ে, কোনও ক্লাবের সমর্থক হয়ে, বা কোনও পোশাক বা খাবারের আলোচনা নিয়েআপনার আগ্রহের বিষয়ের কমিউনিটি পেজগুলিতে লাইক দিনআপডেটগুলো শেয়ার করুন, তারপর আলোচনার জায়গা তৈরি করুন

৩) বন্ধুদের সব পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিন--বন্ধুদের বিপদে পাশা থাকার বার্তা দিনধরুন কারও খুব তাড়াতাড়ি রক্তের প্রয়োজনআপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে সেই ব্যবস্থা করে দিনকেউ হয়তো খুব অসুস্থ, চিকিত্সার জন্য টাকা প্রয়োজনআপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ব্যবস্থা করে দিনমানুষ যদি জানে আপনি বিপদের সময় পাশে থাকবেন তাহলে এমনিতেই আপনি ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠবেন

২) জন্মদিন, বিশেষ দিনে আলাদা কিছু করে বন্ধুদের স্পেশাল ফিল করতে দিন--বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা তো ব্যক্তিগত ভাবে জানাবেনই সঙ্গে বন্ধুকে স্পেশাল ফিল দেওয়ার জন্য আলাদা কিছু করুনধরা যাক আপনার বন্ধুর জন্মদিন ২৩ অক্টোবরসেদিন আবার কিংবদন্তি ফুটবলার পেলের জন্মদিনআপনি পোস্ট করতেই পারেন 'দেখো আমার বন্ধু পুরো পেলের মত বড় সেলেব একই দিনে জন্মেছে'

১) এছাড়াও আরও কিছু- ক) অশ্লীল বা সাম্প্রদায়িক পেজে লাইক দেওয়া থেকে বিরত থাকুন ।


সংগ্রহ-ABP আনন্দ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×