শিব গড়তে বাঁদর
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিয়ে নয়া নিদান দিলেন মন্ত্রী। তাঁর মতে, গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ পরিচয় তার মাকে জানিয়ে দিয়ে সরকারি নথিতে সেই তথ্য লিপিবদ্ধ করে রেখে সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত নজরদারী চালালেই কন্যাভ্রূণ হত্যা আটকানো যাবে। এটা একান্তই তাঁর ব্যক্তিগত ভাবনা। তবে, প্রকাশ করেছেন জনসমক্ষে। কিন্তু মন্ত্রী কি জানেন না দেশটার নাম ভারতবর্ষ! লিঙ্গ শনাক্তকরণ নিষিদ্ধ সংক্রান্ত যে আইন বর্তমানে আছে, সেটাই ঠিকঠাক মানা হচ্ছে কি না তা দেখার লোক নেই, উল্টে তা বদলে একেবারে বিপরীত অবস্থানে নিয়ে ফেললে তো কেঁচে গণ্ডূষ হয়ে যেতে পারে! নাকি দেশের স্বাস্থ্য পরিকাঠামোর কথা বেমালুম ভুলে গেলেন তিনি?
আইনের ফাঁক গলে এখন চোরা পথে লিঙ্গ শনাক্ত করে কন্যা ভ্রূণ হত্যা করা হয়। চোরা পথে রফা করতে অনেকে পারেন না। কিছু প্রাণ তা-ও বাঁচে। আইন মেনে লিঙ্গ জেনে যাওয়ার পর গর্ভপাতের জন্য মায়ের উপর যে অত্যাচার হবে, সেটা কি মাথায় রেখেছেন মন্ত্রী? সে ক্ষেত্রে গর্ভস্থ সন্তানের সঙ্গে তাঁরও প্রাণহানীর আশঙ্কা থেকে যাচ্ছে না তো? শিব গড়তে গিয়ে তা বাঁদরের চেহারা নিলে কিন্তু সমূহ বিপদ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন