
সে সমাজ কি ভাল, যে সমাজ দাঁড়িয়ে থাকে ভয়ের উপর? বিতর্কটা চিরন্তন। থাকা দরকারও। কিন্তু, যে সমাজ নিজেকে তৈরি করে উঠতে পারেনি এখনও, সেখানে বোধহয় ভয়ের প্রাসঙ্গিকতা অনিবার্যই থাকে।
ধরা যাক, শুক্রবার হিন্দ সিনেমার মোড়ের কাছের ঘটনা, প্রকাশ্য রাজপথে, দিনেদুপুরে, একটি স্কুলের সামনে দা দিয়ে কুপিয়ে মারার ঘটনাটাই। নিরপরাধের নিশ্চিন্ত থাকার বদলে অপরাধী যেখানে অকুতোভয় থাকে, সে সমাজের শাসন আর যাই হোক সভ্য যে নয় এ কথা নিঃসংশয়ে বলা যায়। সমাজ যদি সভ্য না হয় ভয়ের প্রয়োজন পড়ে। যে প্রশাসন অপরাধীর ভয়ের পরিস্থিতি তৈরি করতে পারে না, তাকে প্রস্তুত থাকতে হবে আরও বিপদের আশঙ্কায়।
সমাজকেই স্থির করতে হবে, কোন পথ হবে ভবিষ্যতের। ধর্ম না অধর্ম নির্বাচনের দায় পড়ে যাচ্ছে এ বার আমাদের উপরে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



