
সুই-সাইড এস এম এস ♥ ভালোবাসার কবিতা ❥
ভেবেছিলাম
হয়তো এমন দুর্বিপাকেও
তোমার জন্য আরও চমৎকার নিঃসঙ্গতা আসবে
ঘটবেও হয়তো চমৎকার কিছু
ভেবেছিলাম[
হয়তো বরফ গলে বাতাসের উষ্ণতায়
তুমি নেতিয়ে আছো আমার শরীরে
ভালোলাগার রবীন্দ্রসঙ্গীতে
ভালোলাগার নিশ্চিন্তিতে
বিকেলের নীচে দাঁড়িয়ে
তোমার ঠোঁট পালিয়ে লুকোচুরিতে
প্রেম করতে করতে সুই-সাইড এস.এম.এস দিল
হ্যাঁ , প্রেম করতে করতেই ।
এই শীত আমার আঙুল জুড়ে কাঁপে
আমার ক্ষেত হলুদে হলুদে নকসি বাইয়স্কোপ
চরিত্রহীন বসন্ত বীর্য্য পতনের
শিশু প্রসব করে
অলৌকিক বলতে যা কিছু আছে
ঘুম ঘুম গভীর রাতের সঙ্গতা পাশাপাশি
•
আমার বর্ণহীন যৌবনে তুমি সাক্ষ্য এনে দিলে
তবুও তোমার দু'চোখ ভরা ভয়ের সমাজ
ছোট এই পৃথিবীকে কতটা সসীম করেছে
ভেবে দেখবার প্রয়োজন ছিল বড়……
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



