:
সকালের চা , বিকেলের আদা-মুড়ি
বিষাদ বাতাস শুক্নলঙ্কা ঝালিয়ে দেয়
বিষ্টিতে বন্যার গান ভেজা উত্তাপ
জঙ্গি মুক্তিযোদ্ধারা খোঁজে বেড়ায় ।
::
গঙ্গা ফড়িং উড়ে আলো ঠিকরে
বেমাক্কা হাত কাঁচের মত, হয় নরম
ক্ষুধা কামড়ায় , দু'পেগেই হেভী নেশা
জঙ্গি ছোকরাটা গরম হয়ে দাঁড়ায় ।
:::
ভয় ভয় নেশা চোখ ছিঁড়ে পড়ে
তুমি কিসের মহৎ শালা , জমাট বিস্ফোরক-
জ্বলে , নিরুদ্দেশে তোমার বন্ধুর বুকে ।
পিঁপড়ের ডিম , কত জানোয়ারের খাবার খায়
এই দেশেরই বেহাল লোকে ,
আর , তুমি না-কি জঙ্গি ।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




