ক্রীতদাস করতে কে-না চায় ।
ধর্ম , ঈশ্বর দু'হাতে বিলায় প্রমত্তা দীর্ঘশ্বাস ;
সময় শুয়ে আছে আকাশে
মাটিতে সহমরণের দীঘল চিতা
সমাজে কাঁপাকাঁপা অদৃশ্য সুখ ,আনন্দ
পুরোহিতের মন্ত্রে অভিশাপ নিসৃত হয়
খেয়াল খুশির সুড়ঙ্গ খুঁড়ে ।
•
যারা জিভকাটা মানুষ ।
লম্বা আগুনে শক্তি ঝলসায়
উড়তে উড়তে খেচর
বুক দিয়ে হেঁটে সরীসৃপ
টিকটিকির লেজের মত -
জিভ খসে যায় ।খনার বচন বলছে বলে ।
•
পুরনো পৃথিবী ,বুড়ো ঈশ্বর
এক পলক মৃত্যু , লক্ষ কোটি বছর
জিভকাটা মানুষেরা চরিত্রের ভেতর ঢুকে
মুখ বন্ধ খামে পেরেক পুঁতে ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


