somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেবজ্যোতিকাজল
হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

ভালবাসা , সহবাস নয়

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ কখন
কবে
কি ভাবে
পেয়েছিলাম , মনে নেই -তোমাকে ।

শুধু মনে আছে
কোন একদিন
কোন একসময়
কোন একপলকে
নির্জনে রসিকতায় সুখকে জড়িয়ে ।

তোমার মনে আছে হেমাঙ্ক ?
আমায় গান শুনিয়ে বলতে,'তুমি ভরসময় আমাকে চেয়ে কি দেখ ? আমি কি বনপলাশির পদাবলী ! কূয়াশা ভেজা শিশির পাপড়ি - তোমার মনকে রাঙ্গিয়ে গোপনে পালিয়ে হেসেই মরি ।'

তারপর আরও বলতে,' ঝর্ণা ,তুমি লজ্জা পেও না । ঈশ্বর আমাকে -আমার ভিতর যা কিছু দিয়েছে , তা যেনো সব তোমার প্রান্তবন্তে , তোমার ইচ্ছায় ।'

তোমার মনে নেই হেমাঙ্ক ?
এতমন ভোলা হলে চলে-কি আশ্চার্য ব্যপার
তোমর দেওয়া স্মৃতি
তুমিই মনে রাখতে পারলেনা ।

তুমি না একটা স্ফুলিং ঝর্ণা
ই-শ মা
ভাবতেই , আমার তোমাকে ওমন করে
কাছে পেতে ইচ্ছা করে
হেমাঙ্ক ?
এবার মনে পড়েছে-

তোমার চকচকে আংটিটি
টুপ করে হারিয়ে গেল
নদী , উপকুল ,সমুদ্র অসমুদ্র-এর
নির্জনে । আমার তো তখন
জ্ঞানই ছিল না , তুমি কোথায় যেনো
হাত বুলিয়ে আংটিটি পরাবার
চেষ্টা করছিলে ,কিন্তু সে আংটিটি তুমি
তোমার নিজের ইচ্ছায় খুঁজে পাওনি
যতক্ষণ না আমি তোমাকে দিয়েছি ।

হেমাঙ্ক , এই হেমাঙ্ক ,লজ্জা পেয়ে গেলে কি ?
চোখ ঢাকলে যে ।
তুমি একটা পচা -পাজি -হাঁদা

হেমাঙ্ক , তুমি আরও অনেক কিছু
যে কিছুতে আমি বদলে গেলেও
তুমি বদলাওনি ।

সাগরের কুলে দাঁড়িয়ে তুমি যখন
চিৎকার দিয়ে বাতাসকে বলতে-বাতাস তুমি সাগরকে গিয়ে বলো-আমার আলতা পেড়ে ঝর্ণাকে ফিরিয়ে দিতে ।
যদি ফিরিয়ে না দিতে পা'র
তবে অসমুদ্র হিমাচল থেকে
বিষ এনে দিও
সুধাময়ী কণ্ঠ নীলকণ্ঠে ভিজিয়ে
পাষাণ অপরাধকে
ক্ষয়ে ক্ষয়ে ধ্বংস করব ।
যাতে মনে থাকে -ভালবাসার স্তব্ধাকাশ অনার্থের অভিলাশ
যা অনুভূতে আঙ্গুল বুলিয়ে দেয়
প্রতিটি অথর্ব ঈন্দ্রিয়কে ।
;
আমি যোজন যোজন মাত্রায়
চিৎকার দিয়ে যেনো বলতে পারি-
আমাকে আরও অবহেলা কর
আরও ঘৃণা কর
আরও আরও নৈপূন্যে ভষ্ম কর
আমি এতেও মুগ্ধ
চিরকাল মুগখধ থাকব
শুধু তোমার জন্য ।

জানো হেমাঙ্ক-
আমাকে বাতাস , উপকুল ,অসমুদ্র
কি বলেছে --
কিন্তু , কি করব বলো,
তোমার ঝর্ণা আর কুমারী নেই
সে এখন মায়াময়ি ,আর , তোমার অর্থবোধ ছলনাময়ি' মা'
আমার একটা সন্তান আছে
আছে আবাস ,পতি
আর আছে সামাজিক বাঁধন
আর অবলকন কারাগার
সে কারাগারে আমি এবং আমার
সন্তান স্বামী বন্দি ।প্লীজ ,তুমি
আমায় করুণায় ক্ষমা কর ।
মনে রেখো ,স ক্ষমার অর্থ ইংই নি যে,
তোমাকে আমি ভুলে যাব
আমাকে তুমি ।
:
মনে পড়ে হেমাঙ্ক
সেই দক্ষিণের বাতাস কে জড়িয়ে ধরে
তুমি নিছক কণ্ঠে কেঁদে অনুনাসিক বললে
দক্ষিণ-তোমার গতি উত্তরে নিয়ে যাও
সেখানে আমার একটা ইচ্ছাভূমি আছে
মালঞ্চ আছে সাজানো
একটা আলতা পেড়ে বাগান আছে
পাখিরা রোজ এখনও
ঠোঁট বুলিয়ে শিস দেয়
দূরের ছবি এখনও
কাছে ডেকে -
প্রেমিক-প্রেমিকার কানে কানে কথা বলে
পাড়া বেড়ানি মেঘঃর দিকে তাকিয়ে
উজ্জ্বল নক্ষত্রে মন নাচিয়ে হাসে
স্বপ্ন দেখে বন্ধন বাঁধনে ।

আমার সব মনে আছে । মনে পড়ে
তোমায় জড়িয়ে নেই বলেই
তোমার এত কিছু-
বাতাসের ইথারে ভিজিয়ে রেখেছি ।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে

লিখেছেন অধীতি, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ ভোর ৫:২০

“সুজাতাকে ভালোবাসতাম আমি-
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসতাম কি না।”


তবুও একদিন হেমন্ত আসে কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৪

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×