বাতাস আসে দরজা ডিঙ্গিয়ে , গাছে গাছে শুকনো পাতা
শব্দ নেই ,শব্দ নেই সেই-তো এলো চাঁদের পিঠে
ছোটন পীসি রান্না ঘরে , মাছের গন্ধে বিষ্টি পড়ে
দুপুর তখন এককৌটো ,দুপুর এখন গরম ভাতে ।
:
তুমি সঙ্গে ছিলে , তুমি বিছানার পাশে আর্টেমিস
কি আগুন বল্গা হরিণ , ওগো যুবতী এদিক্ ফিরো
কি উপায় বলো-তো ! পঞ্চাশ আমার ভাঙতে থাকে , টের পায় ।
জ্বলতে জ্বলতে সহস্র পুরুষ , বুকের লোমে ছিদ্র খোঁজে ।
হে অ্যাফ্রোডিটি !
আমার চাই কুড়ি-কুড়ি
আর চাই , ভিক্টোরিয়ার বাদাম ভাজা ।
:
নতুন জীবন । আমি‘ টিটিয়াস’ , তুমি ‘লিটো ’
যেমন খুশি সমাজ । তরুণ কবি , উপচে ওঠে প্রেম
উলঙ্গ মেকাবহীন পৃথিবী ,ইউনিভার্স কর্পোরেট কপোত-
শুনছো কি !
দেখছো কি !!
বাতাস ফেরার সময় শাসিয়ে গেছে
বুঝতে চেষ্টা করো , আর কিছু নেই করার
যেমন খুশি মাড়িয়ে যেতে পারো…
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




