প্রেমহীন শব্দের গভীরে.........
১৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১...
আমি প্রশ্ন করিনি কোনো সচেতন ধারাবাহিকতায়
মাধুর্যের শেষ বিন্দুটিও যখন ঝরে পড়লো সম্পর্কের শরীর হতে
তখন শুধুই সময়ের স্বল্পতা।
অন্ধকারেও নাকি কিছু দেখা যায়, সয়ে গেলে চোখে
সেই অপেক্ষাতেই আছি, হয়তো ভালো থাকবো,
কোনো একদিন - কাউকে ছাড়াই।
২...
শব্দ চয়নে ছিলো কিছু ভুল
বুননে বেরসিক নীরবতা
শব্দের গভীরে-
ছিলো শুধু দীর্ঘশ্বাস
এই নিয়ে লেখা হলো
ভালবাসার শেষ কবিতা।
৩...
নাগরিক উষ্ণতার প্রস্থানের দিনে
সহস্রের মহা সমাবেশ
বরণ করছে তারা শৈত্য।
এককাপ শীতল চা-এ
ভাতঘুম মিলেমিশে একাকার
তুমুল শৈত্যে প্লাবিত নগরী
প্রয়োজন ফুরায়েছে উষ্ণতার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন