মন ভালো নেই.........
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১...............
আজ আকাশে মেঘ করেছে
বিকেলে যদি বৃষ্টি নামে,
ঝুমকো লতা চাঁদের কণা
তখন তুমি কোথায় যাবে?
সবাই কি আর ভালবাসে
বৃষ্টিভেজা লক্ষীছানা।
চোখ বড় করে তাকিয়ে থাকে
লোভীর মত হাড় হাভাতে,
এগুলো আমার খারাপ লাগে
একেবারেই ভাল্লাগেনা।
আর তাছাড়া সকাল থেকে
সব রেডিও দিচ্ছে বলে
বৃষ্টি হবে, বৃষ্টি হবে।।
তাইতো বলি আজ বিকেলে
ঘরেই থেকো কাঠবিড়ালি।
বৃষ্টিভেজা বিকেলটাকে
দেখবো দুজন, ধরবো দুজন।
চাইকি তুমি রাজি হলে,
ময়দানেতে হাঁটতে যাবো
চাইকি তুমি রাজি হলে,
ওভারব্রিজে পা দুলিয়ে
গন্তব্যের গান শুনাবো।
আমরা দুজন আজ বিকেলে,
উল্টোপাল্টা স্মৃতির মেলায়,
টাপুর টুপুর হাঁটতে যাবো।।
২...............
তুমি আমাকে ভুলিয়ে দিলে,
আমিও তোমায় ভুলিয়ে দিব,
নোংরা যত বিকেল ছিল
নষ্ট স্মৃতি, পচা আবেগ
শুয়োপোকার হৃৎপিন্ড।
তুমি আমাকে ভুলিয়ে দিলে,
আমিও তোমায় ভুলিয়ে দিব,
নষ্টালজিয়ার অন্ধকার্
ডুবে থাকা স্মৃতির নুড়ি
অভিজ্ঞতার বটবৃক্ষ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন