somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ: আইনজীবীদের ( এডভোকেট) পোষাক বিড়ম্বনা

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে যে কয়টা বিচারিক স্তর আছে সেই ভেদে যে এডভোকেট দের পোষাকের পার্থক্য আছে সেই বিষয়টা আমরা এডভোকেটরা যেমন নিশ্চিত তেমনি সাধারন লোকদেরও জানা আছে বিষয়টি। আপাত দ্রিষ্টিতে ড্রেসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এর এডভোকেট ও নিম্ন আদালতের এডভোকেটদের ড্রেসের ভিত্তিতে আলাদা করা গেলেও মুলত: আদালত ভেদে এডভোকেটদের ড্রেসে রয়েছে বিস্তর ফারাক এবং বিচিত্রতা। ড্রেস দেখেই মুলত আমরা সুপ্রিম কোর্ট এর এডভোকেট আর নিম্ন আদালতের এডভোকেট দের আলাদা করি এদের ভিতর মুল পার্থক্য টা কি? নিম্ন আদালতের এডভোকেটরা টাই পরে আর সুপ্রিম কোর্টএর এডভোকেটরা ব্যান্ড পরে। বাকি সব একি। এখন ড্রেসের ভিত্তিতে নিম্ন আদালতকেই দুই ভাগে ভাগ করা যায়। ১. ফঊজদারি আদালত ২. দেওয়ানী আদালত। ফঊজদারি আদালত চলে Criminal Rules and Orders, 2009 মতে আর দেওয়ানী আদালত চলে Civil Rules and Orders ( CRO ) মতে। এবং এই দুইটি রুলস মতে আইনজিবিদের ড্রেসেও আছে পার্থক্য। নিম্ন আদালতের আইনজিবিরা সবাইই যারা হাই কোর্ট এ এনরোল্ড না ওনারা পরেন কাল টাই সাথে কাল কোট, সাদা শার্ট, গাউন ইত্যাদি। কিন্তু ২০০৯ সালে অর্থাৎ আজ থেকে ৬ বছর আগেই যে উনাদের ড্রেস পরিবরতন হয়ে হাই কোর্ট এর আদলে হয়ে গেছে তা উনারা নিজেরাই জানেন না। Criminal Rules and Orders, 2009 এর Vol-1,Chapter- XXIX এর Rules - 488 দেখুন আপনার ড্রেসে এখন টার্ন আপ কলার এবং ব্যান্ড পরার বিধান সং্যুক্ত করা হয়েছে। সমস্যা এখনও থেকে গেছে দেওয়ানি আদালতের ড্রেসে এই খানে এখনও কাল টাই রেখে দেওয়া হয়েছে। এই বিষয়ে দেখুন Civil Rules and Orders, Vol-1, Rule - 826 এইবার ভেবে দেখুন যেই এডভোকেটএর একি সাথে ফঊজদারি আদালত বা পরক্ষনেই দেওয়ানি আদালতে উপস্থিত হতে হয় সেই আইনজিবির কি দশা হবে। ২০০৭ সালের আগে আরেক শ্রেনীর আদালত ছিল যেইটার নাম ছিল ম্যাজিস্ট্রেট আদালত তাতে আবার বিচার করত নির্বাহী ম্যাজিস্ট্রেট রা সেই সমস্ত আদালত গুলাতে আইনজিবিদের দেখা যেত গাউন না পরে মামলা পরিচালনা করতে। ওইটাও আইন বিরুদ্ধ নয় তার বইধতা দেওয়া হয়েছে CRO এর Rule- 826 এর Note-3 তে, যেহেতু তাদের নিজেদেরই গাউন গায়ে দেয়ার অধিকার ছিলনা। এখন আবার মহিলা আইনজিবিদেরও ড্রেস কোড করা হয়েছে নিম্ন আদালতে এবং হাই কোর্ট এও। এবার আসি সুপ্রিম কোর্ট এ। সুপ্রিম কোর্ট এর দুটি বিভাগ হাই কোর্ট বিভাগ ও আপিল বিভাগ। ড্রেস ও দুই রকম। হাই কোর্ট এ টার্ন আপ কলার ও ব্যান্ড এবং অন্যান্য বিষয় গুলু জজ কোর্ট এর আদলে। দেখুন High Court Rules, 1973 এর Chapter- XVIA এর Rule - 2(2) দ্রস্টব্য। এবার আসি আপিল বিভাগে এই খানে এডভোকেটরা শর্ট কোট পরবেন, টার্ন ডাউন কলার পরবেন, ব্যান্ড পরবেন সাথে শর্ট গাউন পরবেন কিন্তু সিনিয়র এডভোকেট দের গাউনে একটু পার্থক্য হবে তারা পরবেন ব্যারিস্টার দের গাউন যেটা লন্ডনস্থ হাই কোর্ট এ পরা হয়। দ্রস্টব্য Appellate Division Rules, 1988 এর Order- IV এর Rule- 38. এইবার একটু চিন্তা করুন একই আইনজিবির যদি একই দিনে দুইটা বিভাগেই মামলা থাকে ড্রেসের কি অবস্থা হবে! আমার এই লেখটা সেই সমস্ত জজ কোর্ট এর এডভোকেট দের জন্য যারা এতদিন চুরি করে হাই কোর্ট এর কলার এবং ব্যান্ড পরতেন। এখন থেকে চুরি করে নয় বরং বুক উঁচিয়ে হাই কোর্ট এর ড্রেস পরবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×