somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতাস একটি 'রাস্তার' নাম!

২৩ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'তিতাস একটি নদীর নাম' অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। ঋত্বিক ঘটকের পরিচালনায় এই উপন্যাস অবলম্বনে একই নামের একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের এক জরীপে এটি সবার সেরা ১০টি বাংলাদেশী চলচ্চিত্রের তালিকার মধ্যে শীর্ষস্থান লাভ করেছে। কিন্তু যে তিতাস নদী ও নদী মাতৃক জেলে-কৃষকদের জীবন নিয়ে এই উপন্যাস-চলচ্চিত্র, সেই নদীটিকেই মেরে ফেলা হয়েছে। প্রতিবেদকের ভাষায়-

"এটি কি বঙ্গবন্ধু বা রবি ঠাকুরের সোনার বাংলা? না কি জীবনানন্দের রূপসী বাংলা? না কি নজরুলের বাংলাদেশ? এই মহামানবেরা আজ বেঁচে থাকলে এই বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখতেন আমরা জানি না। আমরা শুধু জানি কোন নবী-রাসুলের আঙ্গুলের ইশারায় নীলনদ দ্বিখণ্ডিত হওয়ার মত ঘটনা নয় এটি। একটি নিজ রাষ্ট্রের হাতের ইশারাতেই একটি বিদেশি রাষ্ট্রকে বিশেষ সুবিধা দিতেই দ্বিখণ্ডিত করা হয়েছে একটি নদীকে। ক্ষত-বিক্ষত করা হয়েছে তিতাস নদীর বুক।"

সম্প্রতি আমাদের সরকার পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেবার উদ্দেশ্যে তিতাসের বুকে মাটি ভরাট করে রাস্তা তৈরি করে নিজ হাতে হত্যা করলো আল-মাহমুদের প্রেরণা তিতাসকে (দেখুন ভিডিওঃ http://www.youtube.com/watch?v=gAR4YDTiWSE) । নিউজটি না দেখলে বুঝবেন না কতটা অবিবেচক এবং নির্দয় হলে যাদের আমাদের জনস্বার্থে কাজ করার কথা তারা তা বাদ দিয়ে একটি জলজ্যন্ত নদীর মাঝে রাস্তা বানিয়ে ফেলেছেন।

আসুন আমরা প্রতিবাদ করি এই অন্যায়ের। বাঁচিয়ে তোলার চেষ্টা করি আমাদের রুগ্ন নদীগুলোকে। সোচ্চার হই ফারাক্কা,টিপাইমুখ বাঁধের মত ইস্যুতে। এখন তথ্য প্রযুক্তির যুগ। ফেসবুক, ব্লগ, টুইটিং, টেক্সটিং এর মাধ্যমে বিভিন্ন দেশে ঘটছে বিপ্লব। সেখানে আমরা কী পারবোনা আমাদের সরকারকে এমন হঠাকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখতে?

আর কিছু না পারি আসুন ২২ লাখ ফেসবুক ব্যবহারকারী বাঙ্গালী মিলে পানি-সম্পদ মন্ত্রীকে জানিয়ে দিই আমাদের আপত্তির কথা। পারলে ফোন করি,আর নাহলে অন্তত ইমেইল করি পানি সম্পদ মন্ত্রনালয়ে। শুধু একটি লাইন হলেও লিখি "Stop Tipaimukh Dam.Save River,Save Bangladesh." এবং মেইল করি নিচের ঠিকানায় ।

[email protected], [email protected], [email protected], a[email protected], s[email protected]

এবং ফোন করে আমাদের আপত্তি জানাই +880 2 7164928 এবং +880 2 716 8688 নম্বরে।

হয়তোবা আমাদের এই ক্ষুদ্রে চেষ্টায় কিছুই হবে না। কিন্তু চেষ্টা করতে দোষ কি। অন্তত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা বলে যেতে পারবো আমরা কিঞ্চিত হলেও চেষ্টা করেছিলাম। নয়তোবা এই সুন্দর পৃথিবীকে অবাসযোগ্য করার অপরাধে তারা কখনোই আমাদের ক্ষমা করবেনা।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×