‘রোবট’ এর “চিঠি” খ্যাত রজনীকান্তের নানাবিধ ক্ষমতার কথা তো সবাই-ই শুনেছেন, এবার সেই ক্ষমতা ছড়িয়ে গেল ইন্টারনেটেও।
সম্প্রতি রজনীকান্তকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে যা দেখতে হলে বন্ধ রাখতে হবে ইন্টারনেট কানেকশন! খবর টাইমস অফ ইন্ডিয়ার।
→ রজনীকান্তের অস্বাভাবিক সব ক্ষমতা নিয়ে কৌতুক প্রচলিত থাকলেও এই ইন্টারনেটবিহীন ওয়েবসাইট নিতান্ত কৌতুক নয়।
►►► বাস্তবেই রজনীকান্তের ভক্তদের তৈরি এই ওয়েবসাইটটি দেখতে হলে বন্ধ করে দিতে হয় ইন্টারনেট সংযোগ! কেবল তাই নয়, লোড হওয়ার পর ইন্টারনেট সংযোগ বন্ধ না করলে সাইট দেখতেই পারবেন না ভিজিটররা।
→→ যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট সংযোগ চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত মেসেজ দেয়া থাকবে যে ‘সাইটটি ব্রাউজ করতে হলে ইন্টারনেট অফ করতে হবে।’
কেনো হচ্ছে এমন!!
► আদতে ওয়েবসাইটটি ফ্ল্যাশ ব্যবহার করে তৈরি করা হয়েছে। যা প্রথমেই সাইটির কনটেন্ট ক্যাশ আকারে মেমরিতে নিয়ে নেয়।
►►► এরপর সাইটটিতে প্রবেশ করতে হলে ইন্টারনেট কানেকশন বন্ধ করতে বলে। দক্ষিণ ভারতীয় এই অভিনেতার অতিমানবিক ভাবমূর্তির সঙ্গে মানানসই করেই সাইটটি এভাবে ডিজাইন করা হয়েছে।
সূত্র জানিয়েছে, রজনীকান্তকে নিয়ে তৈরি এই ওয়েবসাইটে তার জীবন ও অভিনয় জীবনের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন খুঁটিনাটি তথ্য রয়েছে।
আমার কথা বিশ্বাস হচ্ছেনা তো !! তাহলে এই ঠিকানায় যেয়ে দেখে আসুন:
http://www.allaboutrajni.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




