somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্ত হস্তে হাসুন, মুক্ত মনে পাদুন!

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনকালের কোনো ঠিক ঠিকানা নাই। সেইদিন গেছিলাম কামরাঙ্গীর চর আমাগো দেশের বাড়ী। বাপে কাজ দিয়াছে, জায়গা জমি মাপতে হইবো, রক্ষনাবেক্ষনের টেন্ডার আমার। আমি পড়লাম সমস্যা নামক জটিল গ্যাড়াকলে।

আমি জানি কত শতাংশে এক কাঠা, কত কাঠায় এক বিঘা, কত বিঘায় এক ছটাক! কিন্তু ঐখানে পৌছিয়ে দেখলাম সমস্যা হেভী ঠান্ডা পড়ছে। দিলাম কামাল মিয়াকে ফোন: আপনে এখন কোথায়?
সে জবাবে বললো," সর্দি, আজকে মাপবো না, কালকে মাপবো!"
আমি আতকা চিক্কুর দিলাম,"আরে কালকা তো শুক্কুরবার, ঐদিন আপনে মালপত্র নিয়া আসবেন কিভাবে?"
"তাহলে শনিবার.ঐদিন আমাগো খোলা থাকে!"

মেজাজ আবার চড়া। বেলা বাজে ১:০০টা।এখন খাই কই, আর যাই কই?
দিলাম শাহরুখকে ফোন,"কৈ তুই?"
-আমি বাসায়!
-রান্না হইছে?
-না, কামের বুয়া দরজা বন্ধ দেইখা চইলা গেছে।
-কেন? তুই কই আছিলি?
-টয়লেটে!
মেজাজটা আমার খিচড়াই গেলো। কারো বাসায় দাওয়াত খাবো সেই অবস্হাও নাই। নওরীনের কাছে ভুল কইরা দিবাকে দেয়া গ্রিটিং কার্ড আর গিফট চলে যায়। আর আমার কপাল পুরা শুরু হয়। এখন রাখী বানলে কিছু হইলেও হইতে পারে। তাও দিলাম ভয়ে ভয়ে নওরীনের আম্মাকে দিলাম মিসড কল। আশ্চর্য হলেও সত্য, উনি ব্যাক করলেন!
-কে বশীর? কি খবর তোমার?
-জ্বী খালাম্মা স্লামালিকুম, ভালো আছেন?
-অয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? তুমি বাসায় আসো না কেন?
-জ্বী ইদানিং একটু বাবার জায়গা জমি নিয়ে ব্যাস্ত হয়ে গেছি। আচ্ছা, আন্টি নওরিন নাই?
-ওতো একটু আগে বের হয়ে গেলো শাহরুখের সাথে?
-কি? শাহরুখের সাথে মানে? ও কি একটু আগে বাসায় এসেছিলো?
-হ্যা বললো আজকে নাকি কি ক্লাস আছে?
-আচ্ছা আছে বোধ হয়! রাখি এখন খোদা হাফেজ!

আমার ক্ষুধা উড়াল দিলো টাওয়ারে। কারন শাহরুখের পেটে কি আছে সেটা খুব জানতে ইচ্ছা করছে! তাড়াতাড়ী ঢাকায় রওনা হলাম। শাহরুখ আমার ভাগে ভাগ বসাইছে। ওর খবর আছে।

পরে যেটা জানতে পারি নওরীন নাকি শাহরুখকে অনেক ফুসলাইছে, আমার ব্যাপারে জানতে। ও কিছুই বলতে পারি নাই। যাই হোউক, অল্পের উপর দিয়া বাচলাম, কিন্তু পরে যখন আবিস্কার করলাম আমার ফোনের ডায়েরী নাই তখন শাহরুখকে দিলাম ফোন।
-তুই কৈ?
-খুলনা!
-আমার ফোনের ডায়রী কই?
-দোস্ত আমার কোনো দোষ নাই। ডাস্টবীনে ময়লা ফেলাইতে যাইয়া ভুলে তোরটা চলে গেছে।
-শোন ঐটা যদি ডাস্টবীনে না হইয়া নওরীন হয়, তোর রোজ কিয়ামত স্টার্ট!

ফোন কেটে দিলাম। অদ্যাবধি ও ঢাকায় আসেনি, নওরীনও যোগাযোগ করেনি। এদিকে আমি টেনশনে!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংক রেজল্যুশন আইন আমানতকারীদের সুরক্ষা নাকি লুটেরাদের পুনর্বাসন?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৯

বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট। আওয়ামী লীগের শাসনামলের দেড় দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সাধারণ মানুষের... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×