somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিক্সায় একদিন

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন রিক্সায় ঘোরা হয় না। আজকে ঘুরলাম কিছুটা সময়। ফাঁকা রাস্তা , আবহাওয়াও খুব সুন্দর-হালকা তেজী রোদ আর খুব সুন্দর বাতাস। :)
রিক্সাভ্রমণের সময় সাথে কোনও বন্ধু থাকলে খুব মজা করে ঘোরা হয়। সারা রাস্তা অর্থহীন বকর বকর করি, আর রাস্তা ধারে যত মজার মজার খাবার আছে - চটপটি , ঝাল-মুড়ি , ভেলপুরী , কাঁচা আম ,পেয়ারা, আমড়া - এগুলা চলতে থাকে সাথে সাথে। যদিও আম্মার ভাষায় এগুলা নাকি দুনিয়ার অখাদ্য! কিন্তু কে শোনে কার কথা! ;)
আজকে অবশ্য কোনও বন্ধুকে পেলাম না ঘোরা-ঘুরির পার্টনার হিসাবে। /:)
ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট -এসব রাস্তায় একাই রিক্সায় করে ঘুরলাম অল্প কিছুক্ষণ। সেটাতেও অবশ্য কম মজা হয়নি । এটা অন্যরকম একটা আনন্দ ছিল। :)
রিক্সায় ঘুরতে ঘুরতে আকাশ, মানুষ, গাড়ি- এসব দেখছিলাম। টি,এস,সি-র সামনে অনেকগুলা কাপল দেখলাম। রাস্তার ধারে বসে থাকা এরকম কাপল দেখলে মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগে। কি দুষ্টু বুদ্ধি , সেটা অন্য আরেকদিন বলবো। ;)

আজকে ঘুরতে ঘুরতে অনেকরকম মজার মজার কথা মনে পড়ছিলো, বন্ধুদের সাথে রিক্সাভ্রমণের সময়কার অনেক মজার স্মৃতি। তো এগুলা মনে করতে করতেই আপনা-আপনিই হাসছিলাম। শাহবাগ মোড়ে সিগন্যালে বসে আছি, রিক্সায়। হঠাৎ খেয়াল করলাম , পাশের রিক্সায় বসা একটা ছেলে অবাক হয়ে তাকিয়ে আছে। B:-) আমি আবারো তাকাতেই হেসে দিল। যাকে বলে, ভ্যাবাচ্যাকা টাইপ হাসি। :-*
আমি তো তখন ভাবনায় পড়ে গেলাম, একি হলো রে বাবা! :-/ পরে উদ্ধার করলাম ঘটনা কি । আপন মনে চিন্তা করতে করতে আর হাসতে হাসতে কোনও এক সময় আমি তার দিকে তাকিয়েছিলাম। অপরিচিত কেউ এভাবে তার দিকে তাকিয়ে হাসছে দেখে মনে হয় কিছুটা বিভ্রান্ত। :| যাই হোক, তখন আরেকটা দুষ্টু বুদ্ধি এসেছিলা মাথায়, তাকে আরেকটু বিভ্রান্ত করে দেয়ার। ;) কিন্তু দুষ্টামির কোনও পার্টনার না থাকায় আপাতত সেই চিন্তা বাদ দিলাম। :P

এরপর সিগন্যাল ছেড়ে দিলে বাকিটা রাস্তা হাওয়া খেতে খেতে বাসায় ফিরলাম । :)
আমার ভ্রমণকাহিনী এখানেই শেষ।
:P :P





সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ৯:১৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×