বজ্জাত নারী তুই নদী হ,
অবলীলায় নেমে যাবো হাঁটুজল
অথবা আপাদমস্তক চুবিয়ে তুলবো তোর চিতায়,
দ্রবীভূত হয়ে কাঠ শরীর পোড়াবে পাপ!
বজ্জাত নারী তুই নদী হ,
গ্ল্যামার জীবনটা ধুয়ে তুলবো তোর লালচে জলে,
পশ্চিমা ঘাটে ভিরাবো স্নায়ুতন্ত্রের খরা ;
যাতে কিনা ডুবে যেতে চেয়েছিলো
তটিনীর ক্ষয়িষ্ণু বালুচর।
নদী স্রোত! পক্ষপাতদুষ্ট বেহায়া ঢেউ
মানবতাকে আছড়ে ফেলে যৌনাঙ্গের নোনতা জলে;
তুই এমন একটি নদী হ-
বৎসরে একবার নৌকা বাইচ খেলবো-
পরিচিত ন্যাংটা কৈশরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



