যন্ত্রণা সইবার শক্তি আছে
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যন্ত্রণা সইবার শক্তি আছে
.
দ্বীপ সরকার
.
এই মেয়ে চেয়ে চেয়ে দেখ্
আমি কি রকম ঢঙে
গিলে খাই যন্ত্রণার মাখম,
আমার জিভ জুড়ে অজগড়ের বিষ,
ত্বকজুড়ে গন্ডারের চামড়া,
অজস্র সইবার শক্তি আছে।
অনায়াসে সহ্য করতে পারি
বৈরিতার ইট পাটকেল।
.
আমার চোখে জড়িয়ে আছে
নীলিমার চশমা,
যেখানে সবুজেরা শুধুই প্রকৃতি।
আমার অন্তরে জড়িয়ে আছে
চাটুকার রজনীর আঁধার
সীমাহীন কষ্টকে সীমিত বলে ফেলি তাই।
.
বৈরিতার উজানে
চলতে চলতে
খাঁজকাটা মাকড়সার জালে
আটকে নিয়েছি নিজেকে।
.
এবার বাঁচার তাগিদে
নিজেকে দাঁড় করাচ্ছি প্রতিকূলে
তুই সেনাপতি সেজে নেতৃত্ব দিতে
পারিস ঘৃণার মিছিল।
.
লেখাঃ ১০/৩/১৬ইং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন