বিষণ্ন ঠোঁট
দ্বীপ সরকার
তুমি যতোটা ক্ষত দেখ পিচ সাঁটা সড়কে
তৃষ্ণার্ত বুক পোড়ে কাঠ খড়ি নরকে
নিস্তবদ্ধ সুনসান হৃদয়, বিষণ্ন ঠোঁট
ও ঠোঁটে উষ্ণতা ভরা নক্ষত্রের নোট;
পিদিমহীন আঁধার,চিলেকোঠার রাত
বিরক্তিকর প্রশ্নে থেমে যায় করাত।
খরচহীন ধ্যান নিয়ে ভ্যালেন্টাইন খুঁজি
ছকে বাঁধা প্রেম! সহজেই যেনো বুঝি।
মিমাংসিত তীরচোখে ভুল তুমি
দাগটানা খাতার ভেতর শুণ্য ভূমি
ঠোঁটের দাগ;চুম্বন বলে খ্যাত যা
নিঃসৃত চাহনীর ফাঁকে ঝুলে থাকা।
লেখাঃ ১৪/০২/১৪ইং
শাজাহানপুর,বগুড়া।
01719751792

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


