হিজাবের ভেতর ফুল
হিজাবের ভেতর ফুল
মৌরিদের ভুরুর কাস্তে -উড়ালসেতুর ঝুল
দৃষ্টির উঠোনে তার ছাই
দুয়ার খুললেই এস্ট্রে থেকে -বহুদূর ঢুকে যাই
শুনলাম ওরা থাকে হিলে
আমার ইচ্ছাদের পৌঁছে দেয় - গেরুয়া রঙা চিলে
খুব বিচ্ছিরি দিন চলছে
অপেক্ষা সমূহের কূলুপ- পাতার বাতাসে টলছে
তার চে দুঃখের করি ভান
দুঃখের ভেতর উপচে পড়ুক -মাদকগন্ধা ঘ্রাণ
মৌরী ছিলো ভীষণ ভির
অন্তরের একটা কোণায় - একটা শালিক পাখির
বেখাপ্পা করে তাকায় সে
ইদানিং শালিক পাখিরা খুব করে ক্ষ্যাপায়- হেসে
মৌরী একটা কঠিন পাথর
তার সাথে ঘর্ষণে এসে - অনেকেই কাতর
বোরখার রং ছিলো নিশ্চুপ
ফাঁক দিয়ে গলে গলে পড়তো - জোসনার স্তুপ
রুপ বাহারি ঠোট ওর
ওখানে সংলাপ হবে-ঝরলে নিওর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




