সাধারণ মানুষ......
২২ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অমি অতি সাধারণ মানুষ, আশেপাশে ভালো কিছু দেখলে তার মন ভাল হয়ে যায় আর খারাপ কিছু দেখলে সে এরিয়ে চলে। তার জীবনের দুটি ঘটনা আজ লিখতে চাই তারি ভাষায়...।
ঘটনা ১: ৭ম বা ৮ম শ্রেণীতে পড়ি, রমজানের ছুটি চলছে। বাসা থেকে বের হয়েছি কিছু খাতা কলম কিনতে। রিক্সা নিয়ে দোকানে গেছি। সাধারণত ভাড়া ৫-৬ টাকা। ৫ টাকা দিতে গেছি রিক্সাওয়ালা ৭ টাকা দাবি করে বসল। কিছুতেই সে রাজি না। আমার কাছে আর টাকাও নেই। অনেক কথা কাটাকাটির পর এক পর্যায় আর ভাড়াই দেই নাই। বাসায় ফিরে খুব অপরাধ বোধ হল। পরে রিক্সওআলাটাকে অনেক খুজেছি আর পাইনি। সেই ৫ টাকার নোটটা আমার কাছে ছিল প্রায় ৫ বছর। পরে কিভাবে যেন হারিয়ে যায়।
ঘটনা ২: আগের ঘটনার প্রায় ৮ বছর পর আমার এক রিলেটিভের ওপেন হাট সর্জারি হয় সিকদার মেডিকেলে। আমি রাতে রোগির সাথে থাকব । দুপুর ৩ টার দিকে সার্জারি হয়ে গেলে ওখানকার ক্যান্টিনে গেছি খেতে। হঠাৎ দেখি এক রিক্সওআলা ভাত খেতে ঢুকেছে । তার চোখে মুখে ক্ষুধা। কিন্তু খাবারের দাম শুনে তার ভিমরি খাবার জোগাড়। শেষে সে শুধু ভাত আর ডাল দিয়ে শুরু করল। আমি পাশের টেবিলে বসা ছিলাম এবং একটা সিদ্ধান্ত টা নিলাম । ওয়েটার কে ডেকে টাকা দিলাম আর রিক্সাওআলাটাকে একটা মাছ দিতে বল্লাম এবং সেখান থেকে পালিয়ে এলাম।
পাঠক যানিনা আপনাদের ভাল লাগবে কিনা কিন্তু এই ঘটনা দুইটা শুনার পর থেকে আমি অমির ফ্যান হয়ে গেছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন