somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা সোনা তোমাকে অনেক ভালবাসি....

১৬ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিরসরাই ট্রাজেডি নিয়ে কিছু বোলবোনা এটাতে আমি বাকরুদ্ধ । আমি খুব একটা খবোরের কাগজ পরিনা বা খবর দেখিনা। ব্লগে একজনের একটা পোস্টে একটা ছবি দেখলাম একজন পিতা তার মৃত সন্তানকে কাঁধে নিয়ে আছেন। তার মুখে বিস্ময়, তিনি বিস্বাস করতে পারছেন না তার আদরের সন্তানটি আর জাগবেন না। ছবিটা দেখে একজন পিতা হিসাবে আনেক কস্ট পেয়েছি ।
আজ আবার আর একটি শিশুর মৃত্যুর খবর পড়লাম। নুহা। শিশুটি পরিবারের সাথে বেড়াতে যাচ্ছিলো কক্সবাজার। দুর্বৃত্যের গুলি পিতাকে ফাঁকি দিয়ে কেড়ে নিল প্রিয় সন্তানের প্রাণ। আমি জানি মেয়েটির পিতা নিস্চয়ই বিলাপের সময় বলেছেন " আল্লাহা তুমি কেন আমাকে নিলে না, আমার মেয়েটা কি দোষ করেছিল"।
প্রায় সাত-আট বছর আগের কথা, মাসের প্রায় শেষের দিক, টাকা পয়সার বেশ টানাটানি। ইউনিভার্সিটিতে পড়ি, টিউশনি করে চলি। হল থেকে সুক্রাবাদ যাব রিকসা নিয়ে, আমাদের হলের পাশ দিয়ে তখন বাস চলা বন্ধ। হঠাৎ কলাবাগানের কাছে আমার রিকসাওয়ালা হঠাৎ দাড়িয়ে গেল তার এক পরিচিত লোক দেখে। একটু বিরক্ত লাগল। লোকটির সাথে কথা বলেই রিকসাওয়ালা ফুটপাতে বসে পড়ল মাথায় হাত দিয়ে। অল্পক্ষণের মধ্যেই অবস্য সামলে নিয়ে রিকসা নিয়ে রওনা দিল। আমি লক্ষ্য করলাম লোকটি কাঁদছে আর রিক্সা চালাচ্ছে। জানতে চাইলাম কি হয়েছে , বল্ল তার ছেলে মারা গেছে। কদিন ধরে পেটের সমস্যা ছিল। আজ মারা গেছে। পকেটে যা ছিল ফিরার ভাড়াটা রেখে দিয়ে তার হাতে দিয়ে বলেছিলাম ভাই বাসায় যান। আর কিছু বলতে পারিনি। মৃত সন্তানের পিতাকে সান্তনা দেয়ার ভাষা তখন আমার কাছে ছিল না, আজও নেই। কোথায় যেন পড়েছিলাম '' পৃথিবীর সবচেয়ে ভাড়ি জিনিস, পিতার কাঁধে সন্তানের লাস"
আমরা সব সময় চেস্টা করছি আমাদের সন্তানদের নিরাপদ আবাস দিব। আমাদের অনেকে দেশ ছেড়ে চলে গেছে শুধু নিজের সন্তানদের নিরাপত্তার কথা ভেবে। এটাই কি একমাত্র পথ? আমরা কি এমন একটা সময় পাবনা যখন চালকের অসাবধানতায় , দুর্বৃত্তের গুলিতে বা বিনা চিকিৎসায় আর একটি শিশুও পৃথিবী ছেড়ে চলে যাবে না।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×