টাক নিয়ে টুক টাক কত কত টক হয়,
টাক তবু নাহি যায় যেনো চির অক্ষয়,
ধিন তানা থিনা তাক টাকে বোল বাজে
টাক নিয়ে চিন্তায় নাহি মন কাজে ।
টাক নাকি আনে, টাকা বলে কত জন
টাক তবু চক চক করে সারাক্ষন !
হরি নাম জপ করি কালো চুল মাঘি,
কত মাখি হাবি জাবি সেই চুল লাগি ।
কালো কেশ সাদা হয় বলে পাকা বাল
টাক মাথা সাদা-কালো নাহি কোন মাল ।
তেল, পানি, স্যাম্পুর, কত টাকা বাঁচে !
নয় কোন কাব জাব চিরুনীর ভাজে ।
তাই টাক বেচে থাক, শত টিকি ফুড়ে
টাকে নাই লাজ ভয় থাক মাথা জুড়ে ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




