বাংলাদেশ নামে মাত্র স্বাধীন হয়েছে। আমরা এখনো হায়েনাদের কবলে পড়ে আছি। টু শব্দ করার কিছু নেই। কেউ যদি মুখ খোলে কিছু বলতে চায় তার কপালে খুন, গুম, হামলা, মামলা ছাড়া কি আর কিছু জোটে? যে দেশে আমার ভোটের অধিকার কেড়ে নেয়া হয় সেই দেশকে আমি স্বাধীন বলি কি ভাবে? যেই দেশে ওপারের দাদারা ফেলানির মতো বোনকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রেখে যায় সেই দেশকে আমি কি ভাবে স্বাধীন বলি? যেই দেশের সীমান্তের মানুষেরা সব সময় আতঙ্কে থাকে, আমার দেশের সীমানার ভেতর এসে যারা আমাদের বাঙালী ভাই/বাবাদের ধরে নিয়ে যায়, যারা আমার দেশের বিডিআর কেও ছাড় দেয়নি গুলি করে হত্যা করে লাশ গুম করে ফেলার পাঁয়তারা করে সেই দেশকে আমি কি ভাবে স্বাধীন বলি? যেই দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সেই সেনা অফিসারদের যারা অমানুষের মতো খুন করে সেই দেশকে আমি কি ভাবে স্বাধীন দেশ বলি? যারা অবৈধ ভাবে ক্ষমতায় বসে আমাদের দিকে চোখ রাঙায় সেই দেশকে আমি কি ভাবে স্বাধীন দেশ বলি? যেই দেশে সাগর রুনিদের খুনিরা অট্টহাসি হাসে, সাগর রুনি হত্যার বিচার হলো না, সেই দেশকে আমি কি ভাবে স্বাধীন দেশ বলি? যেই দেশে শাপলা চত্বরে রাতের বেলা নিরীহ তসবিহ/নামাজরত আলেমদের আলো নিভিয়ে পাইকারী ভাবে হত্যা করা হয় সেই দেশকে আমি কি ভাবে স্বাধীন বলি? যেই দেশটাকে বিরুধী দল সরকারী দল হরতাল, অবরোধ, আগুন দিয়ে দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছে সেই দেশটাকে আমি স্বাধীন দেশ বলি কি ভাবে? যে দেশে মুক্তিযোদ্ধা মরে অনাহারে, দুর্দশা আর কষ্টে, আর ভূয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে রাজাকাররা সম্পদের পাহাড় গড়ে তোলে সেই দেশটাকে আমি কি ভাবে স্বাধীন দেশ বলি? লিখতে লিখতে পাতার পর পাতা শেষ হয়ে যাবে তবু কথা শেষ হবে না।
আছো কেউ এর জবাব দিতে?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




