somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি শিশু যার একটি ছবি নেয়ার জন্য ক্যামেরা তাক করতেই শিশুটি অস্ত্র ভেবে দু'হাত তোলে দিয়েছে আত্মসমর্পণ করার জন্য!!!

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো থেকেই তুলে এনে দিলাম।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি শরণার্থী শিবিরে ছবি তুলতে গিয়েছিলেন তুর্কি ফটো-সাংবাদিক ওসমান সাগিরলি। তাঁর ক্যামেরা দেখে চার বছর বয়সী এক সিরীয় শিশু এটিকে বন্দুক ভেবে বসে। ভয় পেয়ে ঠোঁট কামড়ে দুই হাত ওপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে শিশুটি। তার সেই ভঙ্গির ছবি ক্যামেরায় ধারণ করে রাখেন সাগিরলি।

গত ২৪ মার্চ নাদিয়া আবু শাবান নামের আরেক ফটো-সাংবাদিক ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করেন। মর্মস্পর্শী এ ছবিটি টুইটারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এরই মধ্যে ছবিটি ১০ হাজার বার টুইট করা হয়েছে।

গতকাল সোমবার এনডিটিভির খবরে জানানো হয়, তুরস্কের একটি দৈনিক পত্রিকায় একটি সংবাদের সঙ্গে ছবিটি প্রকাশিত হয়। এটি প্রকাশের সঠিক তারিখ জানা যায়নি। পরে এক ব্যক্তি ওই সংবাদে ফটো-সাংবাদিক ওসমান সাগিরলির বক্তব্যের একাংশ অনুবাদ করেন। এতে বলা হয়, ‘তার চেহারা হঠাৎ করেই ফ্যাকাশে হয়ে যায়। সে তার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ও ধীরে ধীরে হাত দুটি ওপরে তুলে ধরে। সে একদম চুপচাপ দাঁড়িয়ে ছিল। যে শিশুটি ক্যামেরাকে মেশিনগান মনে করে এবং ভাবে যে এটি দিয়ে তাকে আক্রমণ করা হবে, তাকে উল্লসিত করে তোলা আসলে সহজ কাজ নয়। তিনি আরও বলেন, ‘চার বছর বয়সী আদি হুদিয়া নামের ওই শিশুটি সিরিয়ার হামা শহরে বোমা হামলায় তার বাবাকে হারিয়েছে। সে তার উদ্বিগ্ন মা ও তিন ভাইবোনকে নিয়ে সিরিয়ার তুরস্ক সীমান্তের কাছে আতমেন ক্যাম্পে আসে।’


২০১২ সালে ওই খবরটি ছাপা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এই ছবি দেখে সমালোচনার ঝড় উঠেছে টুইটারে। ইউসুফ কোবো নামে এক ব্যক্তি লিখেছেন, ‘শিশুটির চোখে যে ভয়ের ছায়া রয়েছে, তা ভয়ংকর। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যে আমাদের উদাসীনতা ও নির্বুদ্ধিতা, তা যুগ যুগ ধরে আমাদের তাড়া করে বেড়াবে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×