নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতীয় সংসদের সমাপনী অধিবেশন শেষে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের দফতর বণ্টন চূড়ান্ত করেছেন।
এর আগে সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামীকাল মন্ত্রিসভার নতুন সদস্যের দফতর বণ্টনের গেজেট প্রকাশ করা হবে।
দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদকে শিল্প ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অপর আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং জাতীয় পার্টির ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় পার্টির রওশান এরশাদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রুহুল আমিন হাওলাদারকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সালমা ইসলামকে দেয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
সুত্র :
http://goo.gl/0Vg877
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন
১“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।
কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি...
...বাকিটুকু পড়ুন