আব্বু আমাকে একদিন মেরেছিল ।
৩০ শে মে, ২০১৪ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আব্বু আমাকে একদিন মেরেছিল ।
আমার এখনো মনে আছে। একটা থাপ্পর দিয়েছিল। তখন আমি বোধহয় ক্লাস ওয়ানে পড়ি। অপরাধ গুরুতর!! বৃষ্টিতে ভেজার পারমিশন নিয়ে আমি নেমেছিলাম পুকুরে!! আমার কি দোষ...বাসা থেকে বের হওয়ার পরই বৃষ্টি থেমে যায় তাই আধো ভেজা আমি পুরোপুরি ভিজতে নেমেছিলাম পুকুরে...
সেই প্রথম আর সেই শেষ!! আমাকে আর কখনো সেভাবে শাষন করা বলতে যা বোঝায় তা করা হয়নি কিংবা বলা যায় প্রয়োজন পরেনি।
সেদিন আমি কাঁদিনি শুধু চোখ দিয়ে টপ টপ করে কয়েকফোটা পানি পরেছিল...তবে আমাকে মারার পর আব্বু দরজা লাগিয়ে খুব কেদেছিল...হাউ মাউ করে কাঁদা যাকে বলে আর কি.....
একজন বাবা তার সন্তানকে এতটা ভালো কীভাবে বাসে???
তাই বুঝ হওয়ার পর থেকে চেষ্টা করেছি আব্বুকে কখনো জেনে বুঝে কষ্ট না দিতে...তারপরো হয়ত মাঝে মাঝেই দিয়ে ফেলি...কখনোই সেটা জানার সুজোগ হয়নি। হবেও না কোনদিন...কখনো বলবেও না...কারন আমার বাবাটা যে বড্ড বেশি অভিমানী!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন