somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেয়ার আর লাইফ হ্যাকার। এন্ড দেয়ার আর ওয়ানা বি জ

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হ্যাকার শব্দটার সাথে কম্পিউটার কালচার শুরু হবার পরে বাঙালীর পরিচয়। ইদানীং নানা ধরনের পোলাপান দূর্বল ওয়েবসাইটগুলাতে গুতাইয়া নিজের নাম ছাপাইয়া নিজেদের হ্যাকার পরিচয় দিতে ভালবাসে। তবে হ্যাকার শব্দের আসল উৎপত্তি তাহারা জানে না। হ্যাকার হইল সেই লোক যে anti-authoritarian approach দিয়া লক্ষ্যবস্তু হাসিল করে। আমাদের চারপাশে অনেক অনেক লোক কনভেনশনাল পদ্ধতি বাদ দিয়া ভিন্ন ভিন্ন পথে জীবনের লক্ষ্যপথে আগাইতেছে, ইহারাই লাইফ হ্যাকার

বাঙালী মধ্যবিত্ত জীবনের লক্ষ্য একটাই, একটা বিয়া, দুইটা পোলাপান, এক টুকরা জমি বা ফ্ল্যাট, মরার আগে কালচার বা ধর্ম নিয়া হাদুমপাদুম করা। তারপর আজরাইলে আসলে মিরপুর বা যাত্রাবাড়ীর গোরস্তান বা শশ্মানে ঠাই নেওয়া। এই টুকু হাসিল করার জন্য তারা স্কুলে যায়, গোল্ডেন জিপিএ পায়, কলেজে যাইয়া চোথা বানাইয়া কোচিং করে, ইউনিভার্সিটিতে যাইয়া প্রেম পিরীতির ফাকে ফাকে পরীক্ষা পিছানোর আন্দোলন করে, সবশেষে দুইটা পয়সার জন্য বিসিএস দিয়া সরকারী ঘুষের চাকরী অথবা বিদেশী ফোনের কুম্পানীতে কুলিগীরি করে।

এখন ধরা যাক একজন লোক তার জীবনের অর্ধেকটা এইসব ফাতরামিতে ব্যয় কইরা ফোন কোম্পানীর ম্যানেজার বা সরকারী মেজিস্ট্রেট হইল। আয় হয়ত দুই তিন লাখ টাকা। হটাৎ দেখে তার পাশের বাসার অর্ধেক বয়সের মেয়ে পড়াশুনা না কইরা লাইফ হ্যাকিং করছে, হয়তোবা ব্যবসা বা প্রভার মতো পর্ণ বানাইয়া, কিংবা কোন এক বিদেশী কোটিপতি বিয়া কইরা ১৮ বছরের মেয়েটা গাড়ি ফ্ল্যাট বিদেশী পাসপোর্ট সবই হাসিল করছে। তখন সেই ৩০ বছরের মধ্যবিত্ত পোলার মনের অবস্থা কি হবে? অবশ্যই সে চাইবে মাইয়ার নামে কুকথা কইয়া দমাইয়া রাখতে। এজন্যই আনকনভেনশনাল পদ্ধতিতে বাঙালীর বড় ভয়।

প্রথম দিকে বিদেশে যখন আসি, তখন বেশির ভাগ লোকজন বিদেশে আইসা ট্যাক্সি চালাইতো বা মুদি দোকানদারী করত। এইচ ওয়ান বি এর নামই শোনে নাই তখন বাঙু জনগন। সেই থেইকা আজকে পোলাপান ঢাকা থেইকা গুগলে চাকরি নিয়া আসে, এই যে দিন বদলাইছে, এটার জন্য দায়ী কে? লাইফ হ্যাকার রা

একজন লাইফ হ্যাকার হইল ডক্টর ইউনুস এর মত, সমাজের কোন খানে কোন ফাটা ফোকর দিয়া ঢুইকা সমাজের মাথায় চইড়া সমাজরেই জুতা দিয়া বাইরায়। লাইফ হ্যাকার আরজ আলী মাতুব্বর, মুল্লারা মায়ের জানাজা পড়তে দিবে না দেইখা নিজেই জানাজা পইড়া নাস্তিকতা নিয়া বই লেখে, যেইটা এখনও এমএ বিএ পাশ নাস্তিকরা কপিপেস্ট কইরা পেট চালায়। শেখ মুজিব বা জিয়াউর রহমানও লাইফ হ্যাকার। এরা প্রেসিডেন্ট হইতে পারছে দেইখাই এদের পোলাপানরা এখন মিলিয়ন ডলারের মুখ দেখছে।

তাইলে কথা আইতে পারে, রাজনীতিবিদ, চোরাচালানী বা ডাকাতরাও তো লাইফ হ্যাকার। কথা ঠিক, তয় ইহারা স্ক্রিপ্ট কিডি দের মত কপিপেস্ট হ্যাকার। আগে কেউ চোরাচালানী শুরু করছে, তারটা দেইখা চোথা মাইরা আরেকজন শুরু করছে। আসল লাইফ হ্যাকার হল ট্রেইল ব্লেজার, ইহারা দধিচী টাইপের রিস্ক টেকার, বাকিরা সব এদের কপি পেস্ট।

নয়া নয়া লাইফ হ্যাকার প্রতিদিনই জন্মাইতেছে দেশে, আজকে যেই ট্রেন্ড চলতাছে, কয়দিন পরে নয়া ট্রেন্ড এর জন্ম দিয়া সেই ট্রেন্ড বেইচা ক্লাস ডিভিশন টপকাইয়া সমাজের মাথা হবার জন্য যারা বড় হইতেছে তাদের জন্য আমার টুপি খোলা লাল সালাম রইল। বাকিরা আন্ডা বেইচা খাউক
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×