কলেজ জীবন মানে হারুন স্যারের শক্ত বেতের বাড়ি
প্রিন্সিপাল স্যারের পাশ না করায় কর্কশ গলার ঝাড়ি ।
রেশমির চুলের ডাব শ্যাম্পুর মিষ্টি সুভাস,
সাগরিকার চলা যাওয়া পথে ঢেউয়ের ক্যানভাস।
কলেজ জীবন মানে রিমার অকাল আত্মহত্যা
সিরাজ স্যারের কাছে তাঁর সতিত্ব বেপাত্তা।
কলেজ জীবন মানেই তো রাজনীতির বলয়ে মিছিলের সাঁঝে স্কুল ফেরত মা ও মেয়ের গায়ে ককটেল ছোড়া।
সাবিহার জীবনের লোমহর্ষক জবানবন্দী, সেতো কলেজ জীবনেরই কলঙ্কিত অধ্যেয়, ইভ টিজিঙের বিরুদ্ধে সেই দুজনে কতোটা হেঁটেছিলাম। সেতো কলেজ জীবনেরই অধ্যেয়।
কলেজ জীবন, তোমারে ফেলে এসেছি আজ কতোটা দূর
কতোটা দিয়েছিলে তুমি, আমরাই বা কতোটা দিলাম তাঁর কশুর।
হাজারো বিত্তে তোমারে মনে পড়ে এ সত্ত্বায়, ২১ শে ফেব্রুয়ারি ২৬ শে মার্চ কিংবা ১৬ই ডিসেম্বারে তোমার ওই খুনাঞ্জিত প্রান্তরে উঠিত তারুণ্যের বিদ্রোহী প্রতিভা।
[ভাই এইটা কোন কবিতা না, মনের এলোমেলো কিছু কথা। ভাল লাগবে না যে কারো সেটা জানি, তবুও শেয়ার করলাম]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


