somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরবনে বারবার আগুন!

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মহাপ্রাণ বনসম্পদ কি সম্পূর্ণ অরক্ষিত?
নানান বিপদে আক্রান্ত সুন্দরবনের নতুন উপদ্রব হয়ে উঠেছে ‘আগুন’। গত এক মাসেই অন্তত চারবার আগুন লাগার ঘটনা ঘটে। মূলত পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জেই এ ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। একটি ঘটনায় বন বিভাগ স্থানীয় ছয়জনের নামে মামলাও করেছে। বন বিভাগকে অবশ্যই আগুন লাগার জন্য দায়ী ব্যক্তিদের ও কারণগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
অভিযোগ রয়েছে, আসন্ন বর্ষা মৌসুমে মাছ শিকারের জন্য উপযোগী এলাকা তৈরির জন্য আগুন লাগানো হচ্ছে। এক মাসেই চারবার আগুন লাগার ঘটনা থেকে প্রতীয়মান হয়, এর পেছনে স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে। এসব দুর্ঘটনা নয়। বর্ষা মৌসুমে মাছ ধরার সুবিধার জন্য নিচু এলাকা মাছ চাষের উপযোগী করা এ আগুনের একটা হেতু হতে পারে। স্থানীয় আওয়ামী লীগের যে নেতাদের নাম আগুনের অভিযোগ সূত্রে এসেছে, সে বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সুন্দরবনে আগুনের ঘটনায় এই প্রথম মামলা হলো। কিন্তু দুঃখজনকভাবে ১৪ বছর ধরে বন বিভাগ সুন্দরবনের এই আগুন লাগার ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি।
সুন্দরবন বহুভাবেই বিপন্ন অবস্থায় আছে এবং কমপক্ষে দুটি কয়লাবিদ্যুৎ প্রকল্প বড় আকারের হুমকি সৃষ্টি করেছে। সরকারের বন বিনাশী প্রকল্প, বারবার তেল ও কয়লাবাহী জাহাজডুবি, বনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং বন্য প্রাণী বাণিজ্যের মতো বিষয় সুন্দরবনের ক্ষতি করে আসছে।

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×