somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিলারির আগমনের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ ॥ * হিলারীর আগমন অশনি সঙ্কেত * আ’লীগ-বিএনপিসহ বুর্জোয়া দলগুলো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করে ফেলে * মার্কিন সাম্রাজ্যবাদ আগ্রাসনবাদী ষড়যন্ত্র বাস্তবায়নে এদেশে ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছে

০৫ ই মে, ২০১২ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশে আগমনের প্রতিবাদে পৃথক পৃথকভাবে গতকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও যুব সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকালে তাদের এসব বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ), গণসংহতি আন্দোলন পৃথকভাবে এবং যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচিতে নেতারা অভিন্ন দাবি করে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ তাদের আগ্রাসনবাদী বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়নে এদেশে ঘাঁটি গাড়ার ষড়যন্ত্র চালাচ্ছে। তারা এ দেশের গ্যাস, তেল, খনিজসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ লুটপাট করা ছাড়াও সামরিক ঘাঁটি গড়তে চায়। এ লক্ষ্যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন চুক্তি করছে। আর এ কারণেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের এবারের বাংলাদেশ সফর বলেও তারা অভিযোগ করেন। দেশবিরোধী এসব চুক্তি সবসময়ই গোপনে হচ্ছে দাবি করে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, যতোই চক্রান্ত-ষড়যন্ত্র করা হোক না কেন এ দেশের জনগণ টিফা, সোফা, হানাসহ কোনো চুক্তিই বাস্তবায়ন করতে দেবে না।
তারা একই সঙ্গে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সফরের প্রতিবাদ করে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের হালের সহযোগী ভারত বিভিন্ন ন্যায্য পাওনা থেকে বাংলাদেশকে বঞ্চিত করে সাম্রাজ্যবাদের আকাঙ্খা বাস্তবায়নে তৎপর। তিস্তাচুক্তি সম্পাদনসহ বিভিন্ন অমীমাংসিত সমস্যার সমাধান করতেও নেতারা ভারতের প্রতি আহ্বান জানান।
সিপিবির বিক্ষোভ কর্মসূচিতে সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল। হিলারী ক্লিনটন-এর উপস্থিতি বাংলাদেশের আগামী দিনের জন্য অশনি সংকেত। ঢাকায় হিলারীর আগমনের প্রতিবাদে শুক্রবার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে কমিউনিস্ট পার্টি। এতে সভাপতিত্ব করেন কমরেড মনজুরুল আহসান খান। তিনি বলেন, “সারাবিশ্বে সাম্রাজ্যবাদী আগ্রাসনের মূল হোতা মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যতম আগ্রাসী নেতা হিলারী ক্লিনটন। তারা সারাবিশ্বের ন্যায় দক্ষিণ এশিয়াতেও তাদের আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। তার অংশ হিসেবেই হিলারীর এই সফর।” মনজুরুল আহসান খান বলেন, আওয়ামী লীগ-বিএনপিসহ বুর্জোয়া দলগুলো মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নিচু করে ফেলে। ক্ষমতায় এলে তাদের পছন্দমতো পদক্ষেপ নেয়।
তিনি আরো বলেন, দেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই আমেরিকা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দুঃসাহস দেখায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের অর্থমন্ত্রীর একই সময়ে আগমন প্রমাণ করে, বাংলাদেশ আন্তর্জাতিক চক্রান্তের ঘাঁটি হয়ে গেছে। দেশের চলমান রাজনৈতিক সংঘাতকে উস্কে দিতেই তাদের এ ভ্রমণ বলেও মন্তব্য করেন মনজুরুল আহসান খান। তিনি সাহস থাকলে মার্কিনিদের সঙ্গে করা সব গোপন চুক্তিকে প্রকাশ্যে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
সিপিবির ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাভলুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব প্রমুখ।
অন্যদিকে বাসদের বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, পৃথিবীর কোনো দেশে কোনো চুক্তিই পার্লামেন্টকের অনুমোদন না নিয়ে করা হয় না। আর আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তি করা হচ্ছে পার্লামেন্টে না তুলে জনগণকে অন্ধকারে রেখেই। এসব চুক্তিসহ সাম্রাজ্যবাদের সকল ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিতে জনগণকে রাস্তায় নামারও আহ্বান জানান তিনি। এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন প্রমুখ।
গণসংহতি আন্দোলনের সমাবেশে বক্তব্য রাখেন পানি ও নগর বিশেষজ্ঞ প্রকৌশলী এম ইনামুল হক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জুনায়েদ সাকী, সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম, আবুল হাসান রুবেল প্রমুখ।
হিলারি ক্লিনটনের আগমনের প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের যৌথ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল। বক্তব্য রাখেন যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য সাইফুল ইসলাম মনির, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মীর মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মাসুম প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে সংগঠনগুলো কর্মসূচি বিক্ষোভ মিছিল বের করে। আজ শনিবার হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় আসছে। এরই প্রতিবাদে গত কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে বামপন্থী বিভিন্ন সংগঠন।
সূত্রঃ
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×