somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের রাজনীতিতে ভ্রাহ্মণ্যবাদের প্রভাব

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের রাজনীতিতে ব্রাহ্মণ্যবাদের প্রভাব কেমন, তা নিয়ে আলোচনা সবসময়ই চলে। অনেকের মতে দেশটির পররাষ্ট্রনীতিতে মনু সংহিতার প্রভাব প্রকট।

যাহোক, এই বিষয়গুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে গোচরীভূত হল, ভারতের প্রধানমন্ত্রীগণের মধ্যে সংখ্যাতত্ত্বের বিচারে অব্রাহ্মণের সংখ্যা কিন্তু বেশি! এখন পর্যন্ত পনেরোজন ব্যক্তি বিভিন্ন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীত্ব করেছেন, যাদের মধ্যে ছয়জন ছিলেন ব্রাহ্মণ। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাজীব গান্ধী, নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী ছিলেন ব্রাহ্মণ। এদের মধ্যে অন্য ধর্মে বিয়ে করায় ইন্দিরা গান্ধী, এবং অহিন্দু ঔরসে জন্মলাভ করায় রাজীব গান্ধীকে ধ্রুপদী বিচারে ব্রাহ্মণ নাও ধরা যেতে পারে।

যাহোক, এরা ছাড়া বাকিদের মধ্যে অনগ্রসর সম্প্রদায়ের দুইজন- এইচ ডি দেবগৌড় ও নরেন্দ্র মোদী। এরা ঠিক দলিত না হলেও অনগ্রসর সম্প্রদায় থেকে উদ্ভূত। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন কায়স্থ, দুই দফা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা গুলজারিলাল নন্দ ছিলেন ক্ষত্রিয়। এছাড়া চৌধুরী চরণ সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্র শেখর, ইন্দর কুমার গুজরাল ছিলেন রাজপুত, জাঠ ও পাঞ্জাবী ক্ষত্রিয়। শিখ ধর্মাবলম্বী মনমোহন সিং একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী।

অদ্যাবধি যারা ভারতের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তাঁদের প্রায় প্রত্যেকেই ছিলেন বেশ প্রভাবশালী। এই জন্য সরকারে তাঁদের যথোপযুক্ত স্থান দিতে বিভিন্ন সময়ে উপপ্রধানমন্ত্রীর পদ চালু করা হয়েছিলো। এই পদে আসীন হওয়া বল্লভভাই প্যাটেল ছিলেন অব্রাহ্মণ কিন্তু অগ্রসর সম্প্রদায়ের, লাল কৃষ্ণ আদভানী ছিলেন ব্রাহ্মণ। চৌধুরী দেবী লাল, যশবন্ত রাও চ্বহান ক্ষত্রিয় বর্ণের ছিলেন। অন্যদিকে জগজ্জীবন রাম ছিলেন দলিত সম্প্রদায়ের।

সংখ্যাতত্ত্বের বিচারে ভারত হিন্দু বর্ণের রীতি মোতাবেক শাসনকার্যে ক্ষত্রিয়দের নিয়োজিত করেছে বেশি। এই বর্ণ থেকেই বেশিরভাগ প্রধানমন্ত্রী এসেছেন। তবে কোন অব্রাহ্মণ প্রধানমন্ত্রী নিজেদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ক্ষেত্রে অবশ্য এর অন্যথা ঘটেছে...।

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×