somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র সমাজের আর্তনাদ: নির্বিকার সচেতন (!?) জাতি

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এ আন্দোলনের শুরুতে দল, মত নির্বিশেষে দেশের সকল ছাত্রসমাজ, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল প্রকাশ্য কিংবা মৌন সমর্থন দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীও দাবী মানতে বাধ্য হয়েছিলেন।

কিন্ত প্রজ্ঞাপন জারী না করে টালবাহানা ও সময়ক্ষেপনের নীতি গ্রহণ করে সরকার। একের পর চাকুরীর সার্কুলার হচ্ছে পূর্ববতী কোটা পদ্ধতিতেই। ফলশ্রুতিতে ছাত্রসমাজ আবার রাজপথে নেমে আসার চেষ্টা চালাতে থাকে।

ছাত্র সমাজের যৌক্তিক দাবীটির কার্যকরণের আন্দোলন যেন আর কোন ভাবেই দানা বাঁধতে না পারে সে জন্য বাংলাদেশের সন্ত্রসীদের ভুমিকায় অবতীর্ণ ছাত্র সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দেয় সরকার।

একের পর এক ছাত্রের রক্তে রঞ্জিত হচ্ছে ক্যাম্পাস। ছাত্র নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে প্রতিটি সচেতন ব্যক্তির গা শিহরে উঠার কথা। সকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ার তথা। কিন্তু চিত্র ভিন্ন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে মানবাধিকার কর্মী; সুশিল থেকে রাজনৈতিক দল; ছাত্র অধিকারের কথা বলেন এমন সব ছাত্র সংগঠন সকলেই আজ নিরব। কেউ কেউ শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।

ঘটনা বিশ্লেষণ করে আর কিছু করার ছিল কী রাজনৈতিক দলগুলোর ??
মানবাধিকার কর্মী , সুশীল, বুদ্ধিজীবী, শিক্ষক, অভিভাবক তাদের কী কিছুই করার নেই??
তাহলে কী দেশে সরকার যা করবে সেটিই সকলে মুখ বুজে সহ্য করবে ????

ছেলেগুলো রক্তাক্ত হবে, সুচিকিৎসা পাবে না, জীবনের নিরাপত্তা পাবে না, ভয় আতংকে দিন কাটাবে আর জনগণের অধিকার আদায়ে সংগ্রাম রত (!?) রাজনৈতিক দলগুলো নিজের অসাহয়ত্ব বোধ করে বসে থাকবে ???

এমন রাজনৈতিক দলের কী কোন প্রয়োজন আছে বাংলাদেশে ???
এমন নেতাদের কী প্রয়োজন যারা শুধু সুসময়ে মানুষের অধিকার আদায়ের কথা বলবে ???

আর সময় ক্ষেপণ নয় বাংলাদেশের চার কোটি ছাত্রের প্রাণের দাবী কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে গর্জে উঠার সময় এখনই।
দেশের প্রতিটি সংগঠন, দল, ক্লাব, মিডিয়াকে এগিয়ে আসতে হবে ছাত্রদের অধিকার আদায়ে।
কন্ঠস্বর উচুঁ করতে হবে গ্রেফতারকৃত সকল ছাত্রের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহাররের।
সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আহতদের।

জয় হোক নায্যতার।
জয় হোক মানবতার।
দূর হোক বৈষম্য।
সুযোগ পাক মেধা মূল্যায়ণের।।।।।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×