অদ্ভুত এক তথ্য জানা গেছে মানুষের প্রেমে পরা বিষয়ে। স¤প্রতি জানা গেছে, বিবাহিত মানুষদের মধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়ার হার বছরের অন্যান্য দিনগুলোর চেয়ে ৭ জানুয়ারিতে অনেক বেশি। আর তাই যুক্তরাজ্যভিত্তিক একটি ডেটিং সাইটের বরাতে ট্যাবলয়েড সান জানিয়েছে, ওই দিনেই পরকীয়া প্রেমে জড়ানোর ঝুঁকিতে থাকেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ।
বিষয়টি খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরাও। তেমনই একজন রিলেশনশিপ এক্সপার্ট ডক্টর প্যাম স্পার জানিয়েছেন, এমনটি হওয়া খুবই স্বাভাবিক; কারণ, বছরের এই সময়টাতেই একনাগাড়ে বড়দিন এবং নববর্ষ পালনের ধকল শেষে মানুষ একটু ভিন্ন স্বাদের খোঁজে অফিস কিংবা ডেটিং ওয়েবসাইটগুলিতে সহকর্মী কিংবা অপরিচিত কারো সঙ্গে সময় কাটাতে চায়। শুরুর দিকের ঐ ‘নির্দোষ ফ্লার্টিং’-ই অনেক ক্ষেত্রে পরে গিয়ে দাঁড়ায় পরকীয়া প্রেমে।
ডক্টর স্পার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘ডিসেম্বরের শেষে অনেকেই আমার কাছে অভিযোগ নিয়ে আসেন যে, তার সঙ্গী/সঙ্গীনি পার্টিতে অনেক বেশি সময় কাটাচ্ছেন বা অনেক বেশী পান করছেন। আবার অনেকেই জানান, ওই সময়টাতে পরিবারের চাহিদা পূরণ করতে করতে তারা হয়ে পড়েন ক্লান্ত। আর তাই কোনো দম্পতির সম্পর্কে যদি সত্যিই কোন ফাটল থাকে, তাহলে বছরের এই সময়টিতেই তা প্রকট আকার ধারণ করে।’
স্পার আরো জানান, এই টানাপোড়েনের হাত থেকে মুক্তি পেতে অনেকেই জানুয়ারির শুরুতে অফিসের সহকর্মী কিংবা ডেটিং ওয়েবসাইটে গিয়ে অপরিচিত কারো সঙ্গে ফ্লার্ট করাতে শুরু করেন। প্রথমদিকে এটি নিছক মজা করার জন্য হলেও পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এক সপ্তাহের ভেতর, অর্থাৎ ৭ জানুয়ারিতে এরা প্রবেশ করেন প্রেমের সম্পর্কে!
স্পারের মতে, অতিতে এমন ঘটনা খুব বেশি না ঘটলেও এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট-এর সংখ্যা বেড়ে যাওয়ায়, এমনটি ঘটার হার বেড়ে গেছে অনেক। আর তাই এ বছরও শতকরা ৬০ ভাগ দম্পতির ক্ষেত্রেই এমনটি হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সুত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



