আক্ষেপ
=====
আজ আমি পরিশ্রান্ত।
যতটা পথ হাঁটলে মরুভূমির উটেরাও পরিশ্রান্ত হয়,
ততটাই পথ হেঁটেছি এই পৃথিবীর পথে।
পায়-না-কো আর পথের তৃষ্ণা
আমার এ পরিশ্রান্ত চরণে,
আজ আমার দু’চোখে ঘুম এসেছে
যেমনটা আসে মরণে।
কত-শত-সহস্র রাত জেগে-জেগে কেটেছে সময়,
এত নিশিদিন জাগিবার পরেও কেমনে যে জেগে আছি
এ যেন নিজের কাছে নিজেরই বিষ্ময়!
ডেকেছি তোমারে আমি, বহুবার
নিয়ন আলোতে, ডেকেছি-
অন্ধকার নিকোশ কালোতে।
তারপরও তুমি আসলে না,
চলে গেলে দূরে-বহুদূরে।
জানি তুমি তখনও আসবে না,
যখন হারায়ে যাব
আমি এই পৃথিবীর দিন আর রাত্রির ভিড়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



