অভিমান
========
হয়তো বা আর কোনদিন দেখবেনা তুমি এই আমায়!
বৃষ্টি ভেজা সন্ধ্যাতে কিংবা তপ্ত দুপুরে বটের ছায়ায়।
হয়তো আমার কাধেঁ হাত রেখে গুটি পায়ে হেঠে হেঠে
অভিদা আর আসবেনা আমার সাথে
শাহবাগ মোড় থেকে অপরাজেয় বাংলায়,
আসবেনা প্রভাতে এসনকি জোছনা রাতে।
তপ্ত দুপুরে প্রখর রোদে যখন তরুনীর মুখখানি হয়ে থাকে ম্লান
কিংবা যখন প্রবল ঝড়ে পথহারা পাখিটাও পাবে নীড়ের সন্ধ্যান
তখনও না।
গোধুলিতেও আসবোনা আমি এই রমনার বটতলাতে।
হয়তোবা সন্ধ্যায় জ্বালতে আলো জোনাকি-রা আসবে সেথা,
আর ঝিঁঝি-পোকারা-ও আসবে, সারারাত তোমার সনে বলতে কথা!
এভাবেই কেটে যাবে রাত, তারপর
ভোরের পাখিরা শুনাবে তোমায় ঘুম ভাঙানোর গান
গাছের শাখা-প্রশাখার পত্র-পল্লবেরা ফিরে পাবে প্রাণ।
ঘুমন্ত পৃথিবী আবার জেগে উঠবে
তার সাথে জেগে রবে
এ বুকের ভেতরে থাকা যত অভিমান।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



